নওগাঁর ধামইরহাট উপজেলায় বিষ পানে ইমন হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায়।  সোমবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ। এর আগে গত রবিবার রাতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন হোসেন রঘুনাথপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।পরিবার এবং থানা সুত্রে জানা গেছে, ইমন হোসেন এবং তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে কথাকাটি হলে গত রবিবারে সে সকলের আড়ালে বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি স্ত্রীর উপরে অভিমান করে সে বিষ পান করেছেন।ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Vulkancasino im Check: So bewerten Sie ein Online-Casino mit klarem Blick
Vulkancasino im Check: So bewerten Sie ein Online-Casino mit klarem Blick

Ein gutes Online-Casino erkennt man nicht allein an leuchtenden Bannern oder einer langen Spieleliste. Entscheidend ist, ob wichtige Informationen leicht Read more

সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ রাসেল গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ রাসেল গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মো: রাসেল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে Read more

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে একটি বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুট ও মহিলাদের Read more

আমি আরও ৯৮ বাচ্চার মা হতে চাই: পরীমণি
আমি আরও ৯৮ বাচ্চার মা হতে চাই: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। সেই চিত্রনায়িকা এবার আসছেন মাছরাঙা টেলিভিশনের Read more

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ১ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াত আমিরের
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ১ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ Read more

হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। যেখানে প্রতিদিন ভীড় করেন জেলার শত শত যাত্রী। এর মধ্যে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন