বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। ফলে ভালো মানের সোনার ভরি ছাড়িয়েছে দুই লাখ ১৭ হাজার টাকা।সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম (পিওর গোল্ড) বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বাল্যবিবাহের দায়ে কনের বাবাকে অর্থদণ্ড
জীবননগরে বাল্যবিবাহের দায়ে কনের বাবাকে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের Read more

সিরাজদিখানে ড্রেজার দিয়ে জমি ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিরাজদিখানে ড্রেজার দিয়ে জমি ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন Read more

ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের
ভাঙনের আতঙ্কে দিন কাটছে লোহাগাড়ার ৪ হাজার মানুষের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকার মীরপাড়া সংলগ্ন টঙ্কাবতী নদীর বিধ্বস্ত ভেড়িবাঁধ পুণঃ মেরামত না করায় বিশাল জনবসতিপূর্ণ Read more

বৃষ্টির বাঁধায় ২৪৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
বৃষ্টির বাঁধায় ২৪৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

গল টেস্টে আরও একবার হানা দিয়েছে বৃষ্টি। পঞ্চম দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিমের বিদায়ের পর নেমেছে বৃষ্টি। হাফ সেঞ্চুরি থেকে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এছাড়াও সিরিজের তৃতীয় টেস্টে লর্ডসে আজ খেলতে নামবে ইংল্যান্ড ও Read more

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, সমালোচনার ঝড়

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট হাসনাত কাইয়ূমের মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন