ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। এ ঘটনায় তিনি নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে তাজহাট থানা পুলিশ।তাজহাট থানা পুলিশ জানায়, বিকেলে পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন আজিজার রহমান। পথিমধ্যে বাসের ভেতরে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।পুলিশ জানায়, অজ্ঞান অবস্থায় তাকে রংপুরের মডার্ন মোড়ে নামিয়ে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান।তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটির কারণে আজিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে তিনি মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে নিজ এলাকায় বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় পুলিশ মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।ওসি আতাউর রহমান আরও বলেন, বর্তমানে আজিজার রহমান কিছুটা সুস্থ হয়েছেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আজিজার রহমানকে পরিবারের হাতে তুলে দেয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি
এবার যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে ১৩৫ শতাংশের বেশি

আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে ‘বিগ বিউটিফুল Read more

ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই
ফুটবলেও আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচ জিতলেই পৌঁছে যাবে ফাইনালে এমন Read more

ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট
ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা Read more

পিরোজপুরে সাংবাদিকের পুত্র অপহরণ মামলার আসামী গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকের পুত্র অপহরণ মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের পুত্রসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলার প্রধান আসামি গ্রেফতার। শুক্রবার (০২ মে) Read more

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন
আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক Read more

নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট পাটখড়ি বিক্রি
নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট পাটখড়ি বিক্রি

রান্নার জন্য গৃহিণীদের কাছে পাটখড়ির বেশ কদর। জ্বালানি হিসেবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে পাটখড়ি কিনতে দেওয়ানগঞ্জ বাজারে আসছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন