নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ জুন) উপজেলার আটলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।নিহত দুই শিশু হলেন রাহাদ শেখ (৩) ও রিহান শেখ (৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। নিহত শিশু রাহাদ শেখ উপজেলার আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে। রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে খাবার শেষে প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে খেলছিল রাহাদ ও রিহান। শিশু দু’জনের মা ও চাচি গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির সাথেই লাগোয়া পুকুরে তাদের পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে দ্রুত শিশু দুজনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর Read more

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত: শেহবাজ
ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত: শেহবাজ

ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।  একইসঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে Read more

বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু
বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু

বরিশালের গৌরনদীতে ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) Read more

‘বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’
‘বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে ড. ইউনূসের অধীনেই ডিসেম্বরে বিএনপি’র নির্বাচন চাওয়া, পাচারের টাকা ফেরত আনা সহজ নয় বিষয়ক Read more

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্তর্জাতিক অপরাধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন