রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলে বিদেশে নেওয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।ডা. মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে।’তিনি জানান, মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস আগের মতোই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালিগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে।’বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কয়েকটি হাসপাতালে কেস সামারি পরিবারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। যেসব হাসপাতাল এ বিষয়ে সাড়া দেবে, তার ভিত্তিতে পরিবার সিদ্ধান্ত নেবে কোন হাসপাতালে তাকে নেওয়া হবে। তবে এখনও ওই হাসপাতালগুলো সেভাবে সাড়া দেয়নি, তারা কেস সামারি বিশ্লেষণ করছে বলে ধারণা করা হচ্ছে।’হাদির জিসিএসের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘জিসিএস তার এখনও তিনই আছে। অপারেশনের আগে, অপারেশনের সময় এবং এখন—তিন ক্ষেত্রেই একই পর্যায়ে রয়েছে।’ এ ছাড়া শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ডিএমপি। এরই মধ্যে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন-পরিচালক Read more

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার Read more

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে ৩ দিন যাবৎ অনশন করছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় এই রিপোর্ট Read more

ইসরায়েলের হামলায় আরও ২ ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত
ইসরায়েলের হামলায় আরও ২ ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর বিস্ফোরণে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) এ ঘটনা ঘটে। এর আগের Read more

নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’

ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আনাদোলু Read more

‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটন ডিসির সঙ্গে একটি শুল্ক সংক্রান্ত চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন