দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। সারাদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। হালকা শীতের আমেজে এই কুয়াশা অনেকের কাছে যেন উপভোগ্য। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে পিঠাপুলির দোকানগুলো।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, কুয়াশার কারণে প্রকৃতিতে ভিন্ন আমেজ দেখা যাচ্ছে। ভোরের দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়েও চলতে দেখা গেছে। সকাল-সন্ধ্যায় পিঠার দোকানে ভিড় জমাচ্ছে মানুষ। শীতের পিঠা যেন জানান দিচ্ছে শীত এসে গেছে।প্রতিবারের মতো এবারও ভাঙ্গুড়া উপজেলায় আগে আগে শীত নেমেছে। ঘুমানো যাচ্ছে না গরম কাপড় ও কাঁথা ছাড়া। অন্যদিকে আসতে শুরু করেছে শীতের অতিথি পাখিরাও। উপজেলার মোড়ে মোড়ে বসেছে নানারকম মুখরোচক পিঠেপুলির পসরা। বছরের অন্যান্য সময় বাজারে টাটকা সবজি কম পাওয়া গেলেও শীতকালে বাজারে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি পাওয়া যায়।স্থানীয়রা জানান, প্রকৃতি এবার বেশ মনোমুগ্ধকর আবেশ নিয়েই শীতের আগমনী বার্তা পৌঁছে দিচ্ছে। ভোরবেলা সাদা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দূরের জনপদ। চোখ মেললেই কুয়াশা মাখা আর শিশির ভেজা প্রকৃতি। দীর্ঘদিন টানা গরমের পর কুয়াশামাখা পরিবেশ পেয়ে উচ্ছ্বসিত তারা। শীতকে কেউ কেউ ‘নীরবতা ও অন্ধকারের অনুভূতি’ বলে প্রকাশ করেছেন। শীতের প্রচণ্ড দাপট কখনো কখনো ক্ষণিকের জন্য জীবনকে আড়ষ্ট করে তুললেও বাড়িয়ে দেয় মনের সজীবতা।উপজেলায় প্রতিদিন সকালে হাঁটতে বের হওয়া ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাস্টার পাড়া এলাকার বাসিন্দা আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাস্টার (অব:) বলেন, ‘আমি প্রতিদিনই হাঁটতে বের হই। কয়েকদিন আগেও একদিন কুয়াশা দেখেছি; কিন্তু আজকের কুয়াশাটা খুবই ঘন। মনে হচ্ছে শীত নেমে এসেছে। অথচ গতকাল সারাদিন ছিল ভ্যাপসা গরম। ভোরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছিল। কুয়াশায় চারদিক সাদা হয়ে গেছে। শীতের প্রাকৃতিক সৌন্দর্য শুধু আবহাওয়া নয়, এক জীবন্ত অনুভূতি।’এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক সময়ের কণ্ঠস্বরকে জানান, ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল। মৌসুমি বায়ু সক্রিয় না থাকায় চারদিকে এমন ঘন কুয়াশা দেখা দিয়েছে। এটিকে উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তাও বলা যায়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Guide app et mobile du madcasino no deposit bonus
Guide app et mobile du madcasino no deposit bonus

Guide complet du madcasino no deposit bonus pour les joueurs français Après le visuel d’accueil, plongeons directement dans le cœur Read more

অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান Read more

মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩
মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩

মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Read more

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা আনিসুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা অপর এক পথচারী আহত হয়েছেন।বুধবার Read more

পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু
পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু

পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও জামায়াত নির্বাচনে অংশগ্রহণে সবদিক থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান Read more

বাংলাদেশের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প
বাংলাদেশের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ মনোনয়ন চূড়ান্ত নয়। মার্কিন সিনেটে অনুমোদন পেলে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন