ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। এর আগে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেফতার হন। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। তিনি পেশায় শ্রমিক।  র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান। আসামি বর্ণিত ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক বিধায় তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আসামি গুলির ঘটনার মতো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে পল্টন মডেল থানায় হস্থান্তর করা হয়।  গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র
কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে নিরাপত্তা সতর্কতার স্তর হ্রাস করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ ঘাঁটিতে উচ্চ সতর্কতার জারি করা হয়। এর Read more

সিংড়ায় ছাত্রলীগ-আ’লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ
সিংড়ায় ছাত্রলীগ-আ’লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ

নাটোরের সিংড়ায় বিএনপির নেতার ডাকা সালিশে যাওয়ার জেরে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের হামলায় শফিকুল ইসলাম ও রহেদ আলী নামে দুইজনের Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন