ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নূর টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল ডিফেন্সের অধিদপ্তরে পরিচালক তাজুল  ইসলাম চৌধুরী জানিয়েছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরো ২৪ ঘন্টা সময় লাগবে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার ৮ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে মোট ২০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, জাবালে নূর টাওয়ারের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাঁচটি ভবনের বেজমেন্টে আগুন ছড়ানোর তথ্য পাওয়া গেছে। এসব ভবনের মধ্যে দুটি ১০ তলা, দুটি পাঁচ তলা এবং একটি তিনতলা ভবন রয়েছে।আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনকে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিল্ডিং কোড অনুসরণ না করায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন ছড়িয়ে পড়ার বড় ধরনের আশঙ্কা নেই। তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।এদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশইন করুন: দিল্লিকে নাহিদ
হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশইন করুন: দিল্লিকে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ করে বলেছেন, পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন।রোববার (২৭ Read more

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে Read more

৬৬ হজ এজেন্সির বিষয়ে সতর্কতা জারি করল সরকার
৬৬ হজ এজেন্সির বিষয়ে সতর্কতা জারি করল সরকার

২০২৬ সালে হজে যেতে ৬৬টি এজেন্সি থেকে ৫৩৭ জন প্রাক-নিবন্ধন করলেও একজনও প্রাথমিক নিবন্ধন করেননি। তাই এই এজেন্সিগুলোকে সতর্ক করেছে Read more

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা কাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের আবহ বিরাজ করছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। বুধবার Read more

আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
আমি ভালো সন্তান হয়নি: চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মো. আপন মিয়া (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। বৃহস্পতিবার Read more

নবীনগরে মাদকসহ আটক ৭
নবীনগরে মাদকসহ আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার সলিমগঞ্জ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন