রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের এক গর্বিত মুখ এখন অর্ণব হাসান রতন। ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। রতনের এ অর্জন শুধুমাত্র তার পরিবারের নয়, বরং পুরো এলাকার জন্যই গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।রতনের বাবা সুন্টু আলী একজন রিকশাচালক। প্রতিদিন ভোরে বেরিয়ে যে আয় করেন, তা দিয়েই চালাতে হয় সংসার এবং তিন ছেলের পড়াশোনার খরচ। কিন্তু সেই আয় দিয়ে সবার প্রয়োজন মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন অর্ণবের মেজো ভাই আশাদুল ইসলাম, যিনি পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরেন। তাদের মামাও সবসময় পাশে থেকে নানাভাবে সহযোগিতা করেছেন।রতন ২০১৭ সালে কেশবপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন এ+(প্লাস) এবং নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে ২০১৭-১৮ সেশনে এইচএসসি সম্পন্ন করেন। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।রতন বলেন, ‘আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমার পরিবার ও আমার মামার। আমি চাই এই অর্জন দিয়ে দেশের মানুষের সেবা করতে।’রতনের বড় ভাই জিনারুল ইসলাম বলেন, ‘রতন ছোটবেলা থেকেই মেধাবী, ভদ্র ও পরিশ্রমী। তার এ অর্জনে আমরা সকলে গর্বিত। তিনি প্রমাণ করেছেন গ্রাম, দারিদ্র্য বা সীমাবদ্ধতা কোনো বাধা নয়, যদি থেকে থাকে মেধা, সংকল্প ও অধ্যবসায়।’রতনের বড় ভাই জিনারুল ইসলাম বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আর এই পরিবারের ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছেন রতন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে
ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে

সিলেট পর্ব শেষে বিপিএলের শেষ অংশসহ প্লে অফ ও টুর্নামেন্টের ফাইনাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেটে ১২ তারিখ Read more

পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 
পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল Read more

হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, ঢিমেতালে চলছে বিচারপ্রক্রিয়া
হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, ঢিমেতালে চলছে বিচারপ্রক্রিয়া

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (হাবিপ্রবিসাস) হামলার কয়েক দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো Read more

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ও ব্যবসায়ীর আত্মহত্যা
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ও ব্যবসায়ীর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যান দুর্ঘটনায় নাহিদ ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অপর আরেকটি ঘটনায় ঋণের টাকা শোধ Read more

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক Read more

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে জাকের আলীর নেতৃত্বাধীন দল। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন