ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ নাম্বারে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিএমপি এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। ‘ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে।’বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের ও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ নাম্বারে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করেছে ডিএমপি। এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা
রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার Read more

ঢাকায় প্রথমবারের মতো আসছেন হানিয়া আমির
ঢাকায় প্রথমবারের মতো আসছেন হানিয়া আমির

বাংলাদেশে প্রথমবারের মতো আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় Read more

হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
হেরে সিরিজ শুরু  করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই Read more

চট্টগ্রামে পুলিশের ওপর হামলাকারী ‘ছিনতাইচক্রের হোতা’ ৫১ দিন পর গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের ওপর হামলাকারী ‘ছিনতাইচক্রের হোতা’ ৫১ দিন পর গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে সংঘটিত পুলিশের ওপর হামলার ঘটনার পর ৫১ দিন ধরে পলাতক থাকা ছিনতাইচক্রের মূল Read more

যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা
যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা

এই প্রজন্মের জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথায় এবং সুরে নতুন একটি ফোক ঘরানার গান নিয়ে আসছেন দেশের প্রতিভাবান Read more

৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের
৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের

উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় আরোহণের সময় দু’জন মাউন্টেন ক্লাইম্বার একটি রহস্যময় অ্যালুমিনিয়াম বাক্স খুঁজে পেয়েছেন। ওই বক্সটি খুলে তারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন