আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।সাদিক কায়েম লিখেন, ‘ওসমান হাদীকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’এর আগে, জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের জানান, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর পরইই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ Read more

তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি
তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি

তিউনিসিয়া থেকে ২১ বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) এসব বাংলা‌দে‌শি‌কে দেশে প্রত্যাবাসন করা হয়। Read more

শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যের অপসারণ ও গ্রেফতার দাবি 
শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যের অপসারণ ও গ্রেফতার দাবি 

পটুয়াখালীর গলাচিপায় শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সদস্য হাসান সরদারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (০৫ Read more

দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলিদের প্রতি হুঁশিয়ারি ইরানের
দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলিদের প্রতি হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে নিজেদের অধিকৃত সমগ্র অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে ইরান। নয়তো এর জন্য তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও Read more

দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা
দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করছে। আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি Read more

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ
ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহবাহী বিমান। এদিকে, বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো, ডেইলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন