পপুলার টি ফ্যাক্টরির বিরুদ্ধে চলমান তদন্ত ও একের পর এক অসঙ্গতির প্রেক্ষিতে অবশেষে রাজস্ব ফাঁকির দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সার্কেল। ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে কারখানা কর্তৃপক্ষ লিখিত জবাব দাখিল করলেও তা সন্তোষজনক না হওয়ায় জরিমানা আরোপ করা হয়। পরে প্রতিষ্ঠানটি জরিমানার অর্থ পরিশোধ করেছে বলে নিশ্চিত করেছে কাস্টমস সূত্র।কাস্টমস জানায়, ১২ বস্তা (৬০০ কেজি) চা সুন্দরবন কুরিয়ারে বুকিং দেওয়ার ঘটনায় তদন্ত শুরু হলে কারখানা পরিদর্শনের পর প্রাথমিক পর্যায়ে আট হাজার ৬০০ কেজি চায়ের রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া যায়। যার আর্থিক মূল্য দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। এ অভিযোগের ভিত্তিতেই কারখানা কর্তৃপক্ষকে জবাব দাখিলের জন্য নোটিশ প্রদান করে কাস্টমস।এর আগে গত ১৬ অক্টোবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কুরিয়ারের মাধ্যমে চা পাচারের অভিযোগে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড। পরিদর্শনে কুরিয়ার এজেন্সির প্রদর্শিত কাগজপত্রে অসঙ্গতি এবং ফ্যাক্টরির বিক্রয় রেজিস্টার ও মূসক ৬.৩ চালান না থাকার প্রমাণ মেলে। পরে বিষয়টি লিখিতভাবে কাস্টমস ও ভ্যাট বিভাগকে জানানো হলে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে কাস্টমস।উল্লেখ্য, এর আগে ২৯ ডিসেম্বর কাস্টমস অভিযান চালিয়ে পপুলার টি ফ্যাক্টরির কারখানার বাইরে পরিবহনরত অবস্থায় ১৩ হাজার কেজি চা জব্দ করে এবং জাল নথি ব্যবহারের প্রমাণে ৫ লাখ টাকার বেশি জরিমানা করে। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ চা বোর্ড কারখানার অনুমোদন ও নিবন্ধন স্থগিত করে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। পরে মালিকপক্ষের আবেদন এবং চাষিদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে কার্যক্রম চালু রাখার অনুমতি দেয় কর্তৃপক্ষ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল

ইসরায়েল আগামী বছর ফিজিতে একটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে। আজ বৃহস্পতিবার ইসরায়েল এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার Read more

বাংলাদেশসহ এএফসি নারী এশিয়ান কাপ নিশ্চিত করলো যে ১২ দল
বাংলাদেশসহ এএফসি নারী এশিয়ান কাপ নিশ্চিত করলো যে ১২ দল

এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো টিকিট পেয়েছে বাংলাদেশ। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এ Read more

১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীসহ দু’জনের
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীসহ দু’জনের

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশির বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দু'জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার Read more

মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভ এর বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করায় রোগী মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও Read more

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে
অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন