হতে পারে এটাই জীবনের শেষ ঈদ, শেষ দিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। আশেপাশের বেশিরভাগ রোগীই এরই মধ্যে মারা গেছেন, বাকিরা মৃত্যুর অপেক্ষায়।৫২ বছর বয়সী নূর আলম সিদ্দিক, পেশায় স্কুল শিক্ষক। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া বাবাকে আইসিইউতে রেখে অপেক্ষা করছেন একটু প্রশান্তির। আজ ঈদের আনন্দ সবার জন্য হলেও তাদের ঈদ আনন্দ আটকে রয়েছে এই হাসপাতালের বারান্দায়।অপেক্ষমান নূর আলম সিদ্দিক (৫২) বলেন, ‘আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, স্ট্রোক করেছেন। আমার বাড়ি নওগাঁ পত্নিতলা থানা এলাকায়। পরিবার গ্রামের বাসায় ঈদ করছে। বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারছিনা। আমার দুই ছেলে আছে কিন্তু আমার তো এখানে বাবা আছে। আমি তো আমার বাবাকে এখানে রেখে ঈদ করতে যেতে পারছিনা।’একই ইউনিটে ভর্তি রোগীর স্বজন আকলিমা বেগম (৫৫) বলেন, ‘বোন তিন বার স্ট্রোক করেছে। তার মধ্যে একবার পড়ে গেছিলো, তারপর আবার মাথায় সেলাই করেছে। এসবের জন্যই এই হাসপাতালেই আছি।’এরকম আরও শতাধিক মানুষের ঈদ কাটছে এভাবেই। সমস্ত আনন্দ উৎসব ভুলে চেষ্টা কেবল প্রিয় মানুষদের পাশে থাকার। এরকম রোগী ফিরে পাওয়ার আশায় কাটছে স্বজনদের ঈদ।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক রোগীর স্বজন জানান, ‘বাবার সাথে এবারের ঈদ হাসি আনন্দে কাটানোর ইচ্ছে ছিল। কিন্তু গতকাল বাবা আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় আইসিইউতে এডমিট করতে হয়েছে। এভাবেই কাটছে এবারের ঈদ।’এ মানুষগুলোর পাশে যারা থেকে গেছেন তারা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। সবচেয়ে সংকটময় পরিবেশে রোগীর পাশে থাকাটাই যেন তাদেরও ঈদ আনন্দ।অনন্তকালের যাত্রার অপেক্ষায় যারা, তাদের পাশে থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যই কবি লিখেছেন, ‘মৃত্যু আয়, তিন পাত্তি খেলি আয়। মৃত্যু সত্য, মৃত্যু বাস্তব।’ এই সুনির্দিষ্ট মৃত্যু পথযাত্রীদের পাশে থেকেই নিজেদের ঈদ আনন্দ খুঁজে পান রোগীর স্বজনরা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় ঝুট ও গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব
অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

নিঃসন্দেহে দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু গত বছর ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব Read more

প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি জামায়াত নেতার বিরুদ্ধে
প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকি জামায়াত নেতার বিরুদ্ধে

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাহবুব Read more

জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক
জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ-সংক্রান্ত নিয়োগ Read more

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ
ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

ইডেন কলেজ সাংবাদিক সমিতি (ইকসাস) আহ্বায়ক হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১ রিপোর্টার স্মৃতি আক্তার এবং সদস্য সচিব প্রতিদিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন