সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর ঘিরে; উত্তাল হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এবার মৃত্যুর খবর শোনা যাচ্ছে মিয়ানমারের গৃহবন্দি নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র। মিয়ানমারের গণতন্ত্রপন্থি এ নেত্রীর স্বাস্থ্যের অবনতি এবং তাকে ঘিরে তথ্যের শূন্যতা নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন খোদ তার ছেলে কিম আরিস। টোকিওতে এক সাক্ষাৎকারে রয়টার্সকে তিনি বলেন, কয়েক বছর ধরে নিজের মায়ের কোনো খবর পাচ্ছেন না আরিস। ২০২১ সালে সু চি’র সরকার উৎখাত হওয়ার পর থেকে এই সময়ের মধ্যে মাঝেমধ্যে শুধু তার হৃদ্‌যন্ত্র, হাড় এবং মাড়ির সমস্যার কিছু তথ্য জানতে পেরেছেন তিনি।সু চি’র ছেলে বলেন, তার (অং সান সু চি) স্বাস্থ্যগত সমস্যা চলছে। দুই বছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি। পরিবার তো দূরের কথা, তাকে তার আইনি দলের সাথেও যোগাযোগ করতে দেয়া হয়নি। আমি যতদূর জানি, ইতোমধ্যেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। আরিস আরও বলেন, ‘আমি মনে করি মিন অং হ্লাইং (মিয়ানমার জান্তাপ্রধান)-এর আমার মায়ের ক্ষেত্রে নিজস্ব এজেন্ডা আছে। যদি তিনি নির্বাচনের আগে বা পরে তাকে মুক্তি দিয়ে অথবা গৃহবন্দি করে সাধারণ জনগণকে সন্তুষ্ট করার জন্য তাকে ব্যবহার করতে চান, তাহলেও অন্তত সেটা কিছু একটা হবে।’ তবে, সু চি’র ছেলের এসব তথ্য নাকচ করে বিবৃতি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সাবেক নেত্রী সু চি সুস্থই আছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জান্তা সরকার অং সান সু চি’র স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি উড়িয়ে দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমার ডিজিটাল নিউজে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়, অং সান সু চি সুস্থ আছেন। সাবেক নেত্রীর ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহার করা হলেও বিবৃতিতে তার শারীরিক অবস্থার কোনো প্রমাণ কিংবা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।জান্তার বক্তব্য সম্পর্কে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সু চি’র ছেলে আরিসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চিকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আটক করা হয়েছিল। নির্বাচনে অনিয়ম, উসকানি, দুর্নীতির অভিযোগে তাকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা নিয়ন্ত্রিত আদালত। যদিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সু চি। এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) Read more

পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি
পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি

স্বৈরাচারের দোসর পাঁচ সচিবকে অবাঞ্ছিত করে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ওই Read more

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও বার্সেলোনার মতো শক্তিশালী Read more

চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার
চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে Read more

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ Read more

এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা
এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন