সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত। দুনিয়ার জীবনে সন্তান যেমন চোখের শীতলতা ও দুর্বলতায়, বার্ধক্যে ভরসা হয়, সন্তানকে নেক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে সে দুনিয়া ও আখেরাতে সওয়াবের কারণ হয়। মৃত্যুর পরও নেক সন্তানের কারণে মানুষের সওয়াব জারি থাকে।আল্লাহর রাসুল (সা.) বলেন, আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়; ১. সদকায়ে জারিয়া (ফায়েদা অব্যাহত থাকে এ রকম সদকা যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি) ২. ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে ৩. নেক সন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। (সহিহ মুসলিম)রাসুল (সা.) আরও বলেন, কোনো কোনো ব্যক্তি জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে বলবে আমার এত মর্যাদার অধিকারী কীভাবে হলাম? তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের দোয়া ও ইস্তেগফারের কারণে তুমি এত মর্যাদা পেয়েছ। (সুনানে ইবনে মাজা, মুসনাদে আহমদ)তাই যখন কারো সন্তানের জন্ম হয়, তার উচিত খুশি হওয়া এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সিজদায় লুটিয়ে পড়া। নবীজি (সা.) কোনো খুশির সংবাদ পেলে সিজদায় লুটিয়ে পড়তেন। (সুনানে আবু দাউদ)ছেলে মেয়ে যাই হোক বাবা-মায়ের উচিত তার জন্মে খুুশি হওয়া এবং আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। অনেক সময় বাবা-মা আশা করে থাকেন ছেলে হবে এবং মেয়ে হলে হতাশ হন, এটা সমীচীন নয়।মেয়ে হওয়ার কারণে মায়ের নিন্দা করা, তাকে দোষারোপ করা মূর্খতা এবং অত্যন্ত গর্হিত কাজ। এগুলো ইসলামপূর্ব জাহেলি যুগের কাফেরদের বৈশিষ্ট ছিলো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্বভাবের নিন্দা করে বলেছেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়; তখন তার চেহারা কালো হয়ে যায়। আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত। তাকে যে সংবাদ দেয়া হয়েছে, সে দুঃখে সে কওম থেকে আত্মগোপন করে। ভাবে আপমান সত্ত্বেও কি একে রেখে দেবে, না মাটিতে পুঁতে ফেলবে? জেনে রেখো, তারা যা ফয়সালা করে, তা কতই না মন্দ! (সুরা নাহল: ৬৮, ৬৯)মানুষ জানে না কোথায় তার জন্য কল্যাণ রয়েছে। হতে পারে সে মেয়ে যাচ্ছে, অথচ ছেলেই তার জন্য বেশি কল্যাণকর, অথবা ছেলে চাচ্ছে, কিন্তু মেয়ে তার জন্য বেশি কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন, এমনও হতে পারে যে তোমরা যাকে অপছন্দ করছ, তারই মধ্যেই আল্লাহ বহু কল্যাণ দিয়ে রেখেছেন। (সুরা নিসা: ১৯)আল্লাহ তাআলা অনেককে ছেলে ও মেয়ে দান করেন, কাউকে শুধু ছেলে সন্তান দেন, কাউকে শুধু মেয়ে সন্তান দেন আবার অনেককে কোনো সন্তানই দেন না। এটা আল্লাহর ফয়সালা ও তার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান। (সুরা শুরা: ৪৯-৫০)অর্থাৎ বিশ্বজগতের সব কিছু এক আল্লাহরই ইচ্ছায়ই পরিচালিত হয়। তিনি যা চান, তা-ই হয় এবং যা চান না, তা হয় না। অন্য কারো এতে হস্তক্ষেপ করার শক্তি ও ক্ষমতা নেই। তিনি যাকে চান পুত্র ও কন্যা উভয়ই দান করেন। কাউকে শুধু ছেলে ও মেয়ে দেন, আবার কাউকে করেন বন্ধ্যা তারা না পায় ছেলে সন্তান আর না পায় মেয়ে সন্তান। মানুষের মধ্যে এই পার্থক্য ও তফাৎ আল্লাহ তাআলার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।কোনো নেয়ামত লাভ করার পর আল্লাহ তাআলার প্রশংসা ও শোকর আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতে বরকত দান করেন। নেয়ামত বৃদ্ধি করে দেন। আর নেয়ামতকে গুরুত্ব না দিলে, অকৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ শাস্তি হিসেবে নেয়ামত উঠিয়েও নিতে পারেন।কোরআনে শোকর আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ও অকৃতজ্ঞতার জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় কর তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অস্বীকার করো, তাহলে আমার আজাব অবশ্যই কঠিন। (সুরা ইবরাহিম: ৭)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী
ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান, আটক ২০ কর্মী

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত ২০ কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ। জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটি Read more

ক্রিকেট ‘ঈশ্বরের’ জন্মদিন আজ
ক্রিকেট ‘ঈশ্বরের’ জন্মদিন আজ

যাঁর নামটাই ক্রিকেটে মানদণ্ড। ব্যাট হাতে যিনি ছিলেন এক প্রজন্মের আতঙ্ক, আর পরবর্তী প্রজন্মের স্বপ্নের প্রতীক। সেই স্যার ডন ব্রডম্যানের Read more

কুমিল্লায় বেড়েছে খুন, চুরি ও চোরাচালান
কুমিল্লায় বেড়েছে খুন, চুরি ও চোরাচালান

কুমিল্লায় মে মাসে খুন, চুরি, মাদক ও অস্ত্র চোরাচালানের মতো অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কিছু অপরাধ প্রবণতায় সামান্য হলেও Read more

ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয় ৫ বছরের শিশু। এ ঘটনার অভিযোগে অপরাধী যুবক জিহান মিয়া Read more

পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু
পঞ্চগড়ে ভাসুরের শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিউবওয়েলের পানি প্রবাহ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম আঞ্জুআরা বেগম (৩৫)। Read more

গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস
গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস

যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম সাফাক জানায়, একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন