যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে প্রত্যাশিতভাবেই আধিপত্য দেখাচ্ছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। অকল্যান্ড সিটিকে ১০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব চেলসি।সোমবার (১৬ জুন) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেসের মুখোমুখি হয় কনফারেন্স লিগ জয়ী চেলসি। যেখানে শুরু থেকেই প্রত্যাশিতভাবে এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি।ম্যাচের ৩৪তম মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো নেতো। প্রথমার্ধের বাকি সময়ও মাঝমাঠ দখলে রাখতে সক্ষম হয়েছিল চেলসি।দ্বিতীয়ার্ধে ৭৯তম মিনিটে দলের নতুন সাইনিং লিয়াম ডেলাপের দারুণ পাস থেকে গোল করে চেলসির জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ।এদিকে, দিনের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকার সাথে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। এই ম্যাচে বোকা জুনিয়র্স প্রথমে দুই গোলে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে বেনফিকা দুটি গোল করে ম্যাচ ড্র করে। বেনফিকার পক্ষে গোল দুটি করেন দুই আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া এবং নিকোলাস ওটামেন্ডি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’টি বিদেশী আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড Read more

নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগ ব্যবস্থাপকের বিরুদ্ধে
নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগ ব্যবস্থাপকের বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইলে এক সোয়েটার কারখানার সহকারী ব্যবস্থাপকের (এএম) বিরুদ্ধে নারী শ্রমিকদের যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবস্থাপকের প্রত্যাহার Read more

নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার
নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেট শহরের লামাবাজার এলাকায়।বৃহস্পতিবার Read more

ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র
ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ অন্ধকার কলোনিতে ব্যাংক এশিয়ার পাশের একটি ভাড়া বাসা থেকে অপহৃত ৪ বছর বয়সী শিশু মো. Read more

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করেছে। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন