বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বোরো বীজ ধান কর্তন ২০২৫’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচির উদ্বোধন করেন বাকৃ‌বি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বাকৃবির প্রধান খামার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো জিয়াউর রহমানের সার্বিক সহযোগীতায় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  হুমায়ুন কবিরসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান খামার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান জানান, চলতি বছর ১৫৯ একর জমিতে বীজ ধান কর্তন করা হবে। এর মধ্যে ব্রি-২৯, ব্রি-৭৮, ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২, বিনা-১০, বিনা-২৫ ও বিনা-২৮ জাতের ধান আবাদ করা হয়েছে। এ বছর ২০০ টন মানসম্পন্ন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত এসব বীজ ধান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বিএডিসির মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হবে।অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, আমাদের লক্ষ্য হচ্ছে—ধান, শাকসবজি, ফলমূল, মাছ, মুরগিসহ কৃষির প্রতিটি খাতেই উৎপাদন বৃদ্ধি ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কৃষি উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের সব জমির মালিকানা বিশ্ববিদ্যালয়েরই এবং সেগুলো প্রয়োজন ও পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন অনুষদ, বিভাগ বা খামারকে বরাদ্দ দেওয়া হয়। এই জমিগুলো কোন ব্যক্তির জন্য নয়-শুধু শিক্ষা, গবেষণা ও উৎপাদনমুখী কার্যক্রমে ব্যবহৃত হবে।তিনি আরও জানান, যেসব জমি বা পুকুর বর্তমানে পতিত পড়ে আছে বা গবেষণায় ব্যবহৃত হচ্ছে না, সেগুলো খুব দ্রুত চিহ্নিত করে তালিকাভুক্ত করা হবে। এরপর সেগুলো পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল উৎপাদন ও গবেষণামূলক কার্যক্রমে যুক্ত করা হবে। ব্যক্তিগত স্বার্থে বা বহিরাগতদের অনুকূলে কোনো জমি ব্যবহারের সুযোগ নেই। গবেষণা, প্রশিক্ষণ ও উৎপাদন—এই তিনটি ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের জমি সর্বোচ্চভাবে ব্যবহার নিশ্চিত করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাওয়ায় বাসসহ পাঁচ যানবাহনের সংঘর্ষ, আহত ১০
মাওয়ায় বাসসহ পাঁচ যানবাহনের সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু সংলগ্ন মাওয়া এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ মোট পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ থেকে Read more

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ
দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

কেউ কোনো দল ত্যাগ করলে, বা নিজেকে পরিবর্তন করে বিশেষভাবে পবিত্রতা লাভের উদ্দেশ্যে দুধ দিয়ে গোসল করতে দেখা যায় অনেককে। Read more

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান
ফুটপাত ও সড়ক দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশে ফুটপাত ও সড়ক দখলের কারণে জনদুর্ভোগ বাড়ছে। পথচারীর চলাচল ব্যাহত হওয়ার Read more

২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু
২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী Read more

বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০
বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে Read more

কালিয়াকৈরে সন্দেহভাজন ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে সন্দেহভাজন ছিনতাইকারী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের সামনে মেদিয়াশুলাই এলাকায় এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (৩০ মার্চ) বিকেলে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন