ফিলিস্তিনের গাজা উপত্যায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এর অপর অংশ অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।ফিলিস্তিনের দখলকৃত গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ পদক্ষেপ নিলো ইসরায়েলের সরকার। চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় ৫৬টি— সর্বমোট ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে।ইসরায়েলের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো দাপ্তরিক বিবৃতি দেওয়া হয়নি।প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন ও জনমত সম্পূর্ণ উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েলের সরকার। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা বেড়েছে কয়েক গুণ। ইসরায়েয়েলের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত ৩ বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ৫১ হাজার ৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।পশ্চিমতীরে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের একাংশও সরব। ‘পিস নাও’ নামে তাদের একটি সংস্থা আছে। এই সংস্থঅর তথ্য অনুযায়ী— প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার এবং পশ্চিম তীরে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী (সেটলার) বসবাস করছেন।জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে ‘ইসরায়েল’ ও ‘ফিলিস্তিন’ নামের দু’টি পৃথক রাষ্ট্র হওয়ার কথা। কিন্তু প্রায় প্রতি বছর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়াতে থাকায় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড কমছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ ইস্যুতে বহুবার ইসরায়েলকে আপত্তি জানানো হয়েছে, কিন্তু ইসরায়েলের সরকার এসবে কর্ণপাত করছে না।গত বছর জুলাই মাসে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এক রায়ে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবৈধ বলে ঘোষণা করেছিলেন। ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে নিতে ইসরায়েলের সরকারকে নির্দেশও দিয়েছিলেন আদালত।আদালতের নির্দেশের পরেও এখন পর্যন্ত এ ব্যাপরে কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েলের সরকার।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাবিপ্রবির নির্মাণাধীন হল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন দশতলা হল ভবনের ১০ম তলার একটি কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ Read more

আ’লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল
আ’লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল

গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।শুক্রবার (৯ মে) রাত পৌনে Read more

বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ

বিপিএলের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। দুপুর ১টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় Read more

ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও থাকব: ইশরাক
ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও থাকব: ইশরাক

জনতার মেয়র হিসেবে কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।শুক্রবার Read more

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন