চলতি বছর চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (১৬ জুন) প্রকাশিত কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে মহানগরে ৭ জন এবং বিভিন্ন উপজেলার ৩ জন আক্রান্ত হয়েছেন।উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এই ৩ জনের মধ্যে একজন সাতকানিয়ার বাসিন্দা। সাতকানিয়ার পাশাপাশি কর্ণফুলী ও মিরসরাই উপজেলায় একজন করে নতুন রোগী পাওয়া গেছে।এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।সিভিল সার্জন কার্যালয় সাধারণ মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে যারা জ্বর, কাশি বা শ্বাসকষ্টে ভুগছেন, তাদের দ্রুত চিকিৎসা নিতে বলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শিল্পকারখানার কারণে উচ্ছেদ হয়ে বৈরাগ ইউনিয়নের বদুলপুরা গ্রামে আশ্রয় নেয় প্রায় ১৭০টি পরিবার। দীর্ঘ দেড় যুগেরও Read more

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আরেকটি প্রশ্নের জন্ম দিয়েছে – কে এটি পরিচালনা করবে?
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আরেকটি প্রশ্নের জন্ম দিয়েছে – কে এটি পরিচালনা করবে?

বিশ্বের ১৫০টিরও বেশি দেশ এর আগে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল, তবে এই তালিকায় যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের যোগ হওয়াকে অনেকেই Read more

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, একদিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও Read more

নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার বারহাট্টায় জনতার হাতে আটক হওয়া ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের Read more

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।সোমবার (৬ অক্টোবর) সফর দেশে দেশে Read more

প্রথমবারের মতো গাজা সিটিতে জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা
প্রথমবারের মতো গাজা সিটিতে জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা

প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। আজ শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের বৈশ্বিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন