জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আজ শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে আসছেন তাঁরা। এদিন বিকেলে কিশোরগঞ্জের স্বাধীনতা চত্বর, পুরানথানা এলাকায় এ পথসভা করবেন তাঁরা।জুলাই পদযাত্রা ও সমাবেশের প্রস্তুতি জানাতে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে আখরা বাজার চত্বরে জেলার নেতাদের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল ও বাস্তবায়নে সবার অংশগ্রহণ কামনা করেন তাঁরা।সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবীর জানান, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গত ২৪ দিনে ৫০টি জেলায় এনসিপির কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, আগামীকাল দুপুর দেড়টার দিকে মৌলভিবাজার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিবেন এবং সন্ধ্যা ছয়টার দিকে কিশোরগঞ্জে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পথিমধ্যে কিশোরগঞ্জের ভৈরব, বাজিতপুর ও কটিয়াদীতে তিনটি সংক্ষিপ্ত পথসভা করবে এনসিপি। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুক্ত আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।খায়রুল কবীর জানান, ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচি সফল করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।এদিকে, এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার প্রতিটি উপজেলায় মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জোর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সংগঠক (উত্তরাঞ্চল) সাঈদ উজ্জল, সংগঠক (দক্ষিণাঞ্চল) আকরাম হোসেন রাজ, স্থানীয় সংগঠক ইকরাম হোসেন ও ফয়সাল আমেদ প্রিন্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় Read more

Prank Casino withdrawal – vad du måste veta innan uttaget
Prank Casino withdrawal – vad du måste veta innan uttaget

Prank Casino – Praktisk guide för prank casino withdrawal Registrering och verifiering – första steget innan uttag Innan du ens Read more

ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি
ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) Read more

যোগ্যতা ছাড়াই এক যুগ ধরে বেরোবিতে শিক্ষকতা করছেন ইমদাদুল!
যোগ্যতা ছাড়াই এক যুগ ধরে বেরোবিতে শিক্ষকতা করছেন ইমদাদুল!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও জীব ও ভূবিদ্যা অনুষদের ডিন ড. ইমদাদুল হকের আবেদনের যোগ্যতা Read more

‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি

'তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি Read more

২৯ মার্চ: নামাজের সময়সূচি
২৯ মার্চ: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৯ মার্চ ২০২৬ ইংরেজি, ১৫ চৈত্র ১৪৩২ বাংলা, ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন