ভারতের উত্তরপ্রদেশে অবস্থানরত বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে কোনও ব্যক্তিকে বাসা বা ব্যবসায়িক কাজে নিয়োগের আগে তাদের পরিচয় যাচাইয়ের আহ্বান করেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি বলেন, আমার রাজ্যবাসী, উত্তরপ্রদেশের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং সুদৃঢ় আইনশৃঙ্খলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করা হয়েছে।তিনি আরো লেখেন, আমি রাজ্যের সচেতন জনসাধারণের কাছে আবেদন করছি যে আপনারা সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যে কোনও ব্যক্তিকে ঘরোয়া বা ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োগ দেওয়ার আগে তাদের পরিচয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। রাজ্যের নিরাপত্তা রক্ষা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব, কারণ নিরাপত্তাই সমৃদ্ধির ভিত্তি। রাজ্যটির মুখ্যমন্ত্রীর দপ্তর বলছে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতারণামূলক পদ্ধতিতে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। এমন প্রেক্ষিতেই রাজ্যে অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন রোহিঙ্গা এবং বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে রাজ্য পুলিশ অভিযান শুরু করেছে।দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সেখানকার ১৭টি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে দ্রুত বিদেশি কর্মীদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে- যাদের উপস্থিতি বা কর্মসংস্থান সন্দেহজনক বলে মনে হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?

বিশ্বের বিভিন্ন দেশে একটি বিশেষভাবে খারাপ ফ্লু মৌসুম চলছে, যার আংশিক কারণ হলো ভাইরাসের একটি নতুন পরিবর্তিত ধরন। এটি কী Read more

এবার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানাল ফিলিস্তিন
এবার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানাল ফিলিস্তিন

গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে Read more

আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
আনন্দ মিছিলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু Read more

এবার জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত
এবার জাপানে এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত

জাপানের পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণরত একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে এ খবর Read more

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান Read more

গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল
গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন