শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না। এমনটা জানিয়েছেন তাঁর রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নরওয়ের অসলোতে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠানটি হওয়ার কথা। ভেনেজুয়েলার এই বিরোধী দলীয় নেত্রী গত অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার পান। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর থেকে তিনি পলাতক জীবনযাপন করছেন। বর্তমানে তিনি কোথায় আছেন তা জনসাধারণের অজানা।মাচাদোর দলের প্রতিনিধিরা জানান, তিনি মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে দিনের বাকি অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের আশা করা হচ্ছে। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, মাচাদোর পক্ষে পুরস্কার গ্রহণ ও বক্তব্য দেবেন তাঁর মেয়ে।আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের পক্ষ থেকে মাচাদোর অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করা হয়েছে। তবে তাঁর ভ্রমণ করাটা খুবই বিপজ্জনক। জানা গেছে, তিনি নিরাপদে আছেন। আশা করা হচ্ছে শিগগিরই অসলোতে আসবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ
টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টাংগাইল রাজিবদিয়ার এলাকার প্রায় ২ কি.মি. কাঁচা রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয় Read more

‘বুড়ো’ নাসিরের উইলোতে জয়ে ফিরল ঢাকা
‘বুড়ো’ নাসিরের উইলোতে জয়ে ফিরল ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশেষে হারের বৃত্ত থেকে মুক্তি পেয়েছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন হার দেখতে Read more

ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে
ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে

জাতীয় সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাহিত হয়েছেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে Read more

খেলতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী
খেলতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈরাগ Read more

জীবননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জীবননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে আমেনা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৩ মে)  দুপুরে জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে এ ঘটনা Read more

নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গালপাড়া দশানী নদীতে দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনে ফসলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন