চট্টগ্রামের মিরসরাইয়ে দুই হাজার পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার বোরহান চাঁদপুর জেলার কচুয়া উপজেলা সফিবাদ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম শহরের ডবলমুরিং থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজুমল হক জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনাকালে সন্দেহ জনকভাবে একটি পিক-আপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় কৌশলে রাখা দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং ইয়াবাগুলো জব্দ করা হয়।তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চবি ছাত্রলীগ থেকে শিবির সভাপতি: বিতর্কিত আসন বণ্টনে ভিপি প্রার্থী নিয়ামত
চবি ছাত্রলীগ থেকে শিবির সভাপতি: বিতর্কিত আসন বণ্টনে ভিপি প্রার্থী নিয়ামত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বরাদ্দের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতেই আসন দেওয়া হওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এর Read more

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান
১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার Read more

হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন
হাতিয়ায় নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন

নিরাপদ পানির সংকটে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। তাই সংকট দূরীকরণে নিরাপদ পানির দাবিতে Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা গায়েবের অভিযোগে বালুখালী পুলিশ ফাঁড়ির ১৪ জন সদস্যকে ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সময়ের কন্ঠস্বর-এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন