প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে দুপুর সাড়ে ১২ টায় মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ উদ্যানে প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় তারা বলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,১৭ বছরের পতিত স্বৈরাচারের পতনের পর তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমারা একটা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলি। নতুন শিশু পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাগল তোফাজ্জল কে হত্যা করার মাধ্যমে মব জাস্টিস শুরু করে, সেভাবে আমাদের পারভেজ কে হত্যা করছে। যারা জুলাই আন্দোলন করেছে স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা প্রত্যেকে পড়ার টেবিলে চলে গেছে,কিন্ত কিছু ক্ষমতা লোভী মহল প্রত্যেকটা ক্যাম্পাসে তদবির বাণিজ্য, এসি রুমে থাকা,মব জাস্টিসে উস্কে দিচ্ছে।কর্মসূচির নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন বলেন, আমরা দ্রুত পারভেজ হত্যার বিচারের দাবি জানাচ্ছি এবং যারা হত্যাকারী তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যাতে এরকম হত্যাকান্ড আর না ঘটে সেজন্য কঠোর শাস্তির দাবি দিতে হবে। এছাড়াও, শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে ফেলবে, এটা কল্পনাও করা যায়না। এমন আচরণ আমরা ফ্যাসিবাদের হাতিয়ার ছাত্রলীগের আচরণে ও কাজে খুঁজে পেতাম। সন্ত্রাসীরা যে দলের, যে মতের হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট Read more

আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি
আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি

গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ফলন ভালো ও দাম বেশী হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশী। অসময়ে আউশ চাষে সাফল্য Read more

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন