স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে দারুণ লড়াই করেও বার্সেলোনার বিপক্ষে জয় হাতছাড়া করেছে সেল্টা ভিগো। রবার্ট লেভানডোভস্কির দুর্দান্ত হ্যাটট্রিকই নির্ধারণ করেছে ম্যাচের ফল। রোববার (৯ নভেম্বর) এস্তাদিও আবানকা বালাইদোসে মুখোমুখি হয় দুই দল।পুরো ম্যাচজুড়ে চলেছে উত্তেজনাপূর্ণ পাল্টা আক্রমণ। দুইবার পিছিয়ে পড়েও দুইবারই ঘুরে দাঁড়ায় স্বাগতিক সেল্টা ভিগো।খেলার ১০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লেভানডোভস্কি। কিন্তু এক মিনিটের মধ্যেই সমতা ফেরায় সেল্টা ভিগো। এরপর ৩৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে দেন এই পোলিশ ফরোয়ার্ড।বিরতির আগে ইগলেসিয়াসের দারুণ এক শটে স্কোরলাইন ২-২ করে ফেলে স্বাগতিকরা। তবে ইনজুরি টাইমে ইয়ামালের নিখুঁত ফিনিশিংয়ে আবারও পিছিয়ে পড়ে সেল্টা।শেষ পর্যন্ত ম্যাচের ৭৩তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক সম্পন্ন করেন লেভানডোভস্কি, নিশ্চিত হয় বার্সেলোনার জয়। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনে হ্যান্সি ফ্লিকের দল।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের
নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে Read more

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার Read more

যশোর সীমান্তে মাদকসহ ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
যশোর সীমান্তে মাদকসহ ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৩৫ হাজার ৫০ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার Read more

মানুষের প্রতি অহেতুক ধারণা করা গোনাহ
মানুষের প্রতি অহেতুক ধারণা করা গোনাহ

প্রমাণ ব্যতীত কারো প্রতি অহেতুক খারাপ ধারণা করা ইসলামে হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অধিকাংশ (অহেতুক) অনুমান হতে Read more

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। কিন্তু কোথাও গিয়ে দেখলেন, সেখানকার সব মার্কেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন