জয়পুরহাটে সীমান্তে অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ মাহফুজার রহমান (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ১ হাজার ৭২০ টাকা মাত্র।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাঁচবিবি উপজেলার ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।আটককৃত মাহফুজার রহমান পাঁচবিবি উপজেলার পূর্বকড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে বলে জানাগেছে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ধানসিঁড়ি আবাসিক এলাকার ওই গোডাউনে তল্লাশি চালায়। অভিযানে একেএল-ওয়ান, লায়ন জুস, জেনসি, গাছান্তর, ও বাজীসহ প্রায় ৩২ ধরণের বিপুল পরিমাণ ভারতীয় ও দেশীয় অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এ সময় হাতেনাতে মাহফুজার রহমানকে আটক করে বিজিবি।অভিযানে উদ্ধারকৃত উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে- ৩ হাজার ৮১০ বোতল একেএল-ওয়ান, ৩ হাজার ৪৫০ বোতল জেনসি, কয়েক হাজার বোতল লায়ন জুসসহ অন্যান্য জুস, এক হাজার ৫৮০ বোতল গাছান্তর এবং ১০ প্যাকেট প্রোকিউআর থ্রীজিআর বিষ। উদ্ধারকৃত এসব  মালামালের বাজার মূল্য ৪৩ লাখ এক হাজার ৭২০ টাকা ধরা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় পতাকাস্ট্যান্ডে জুতা উত্তোলণ, যুবক আটক
গাইবান্ধায় পতাকাস্ট্যান্ডে জুতা উত্তোলণ, যুবক আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পতাকাস্ট্যান্ডে জুতা লাগিয়ে উড়ানোর ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও Read more

প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিভেছে
প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিভেছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে Read more

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-য়াং ফুডসে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-য়াং ফুডসে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-য়াং ফুডস লিমিটেড-এর বিরুদ্ধে বেতন-বোনাস বঞ্চিত রাখাসহ শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। Read more

উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন