যশোরের চৌগাছা কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণের অভিযোগে যশোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একই সাথে কেন ব্যবসায়ীদের ক্ষতি করে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হল, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার (০৭ জুলাই) সুপ্রিম কোর্টের বিচারক আখতার হোসেন ও ফয়সাল হোসেনের বেঞ্চে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আইনজীবী আমীর হোসেন বলেন, আতিকুর রহমান লেন্টু ১ কোটি ৭৭ লাখ টাকায় হাটের ইজারা নিয়েছেন। ইজারা নেয়ার তিন মাসের মাথায় হাটের মাঝখানে মডেল মসজিদ নির্মাণ করা হবে বলে চূড়ান্ত হয়েছে। এতে চৌগাছা কাঁচামাল হাটের ৫৮ ব্যবসায়ী এই প্রস্তাবের বিরোধিতা করেন। তারা মডেল মসজিদটি হাটের মাঝখানে নির্মাণ না করে স্থানান্তরের দাবি জানিয়ে উপজেলা ও পৌরসভা প্রশাসনকে স্মারকলিপি দেন। হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু সুপ্রিম কোর্টে রিট করেন। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যশোরের ডিসি, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আটজনকে শোকজ করে। ব্যবসায়ীদের ক্ষতি করে কেন মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, তার জবাব চাওয়া হয়েছে।  এই বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, সুপ্রিম কোর্টের শোকজ নোটিশ এখনও তিনি হাতে পাননি।  চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, শোকজ নোটিশের কপি এখনও তার কাছে আসেনি। পেলে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাঠিয়ে দেবেন।  উল্লেখ্য, মসজিদ নির্মাণের প্রস্তাবের পর থেকে কাঁচামাল ব্যবসায়ীরা মসজিদটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে ইজারাদার ও ব্যবসায়ীরা সোচ্চার। তাদের দাবি, হাটে মসজিদটি নির্মাণ করা হলে ৩ হাজার মানুষ জীবিকা সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে Read more

ইলন মাস্কের টেসলাকে টক্কর দিচ্ছে ‘বাংলা টেসলা’!
ইলন মাস্কের টেসলাকে টক্কর দিচ্ছে ‘বাংলা টেসলা’!

বিশ্বের বিভিন্ন দেশে যখন ‘টেসলার’ মতো বৈদ্যুতিক গাড়ি বাজারে দাপট দেখাচ্ছে, ঠিক তখন বাংলাদেশের রাস্তায় রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। Read more

৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

তাহিরপুরে ৪শ ফুট বালু বোঝাই নৌকা জব্দ, আটক ২
তাহিরপুরে ৪শ ফুট বালু বোঝাই নৌকা জব্দ, আটক ২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ Read more

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে Read more

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে সরকার
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে সরকার

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে অন্তবর্তীকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন