মোগরাপাড়া বাজারে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিবর্ণ বাস্তবতা—মাটিতে লেগে থাকা অসংখ্য পলিথিনের স্তর, আর বাতাসে উড়ে বেড়ানো আরও কিছু। দোকানিরা স্বাভাবিক নিয়মে পণ্যসামগ্রীর সঙ্গে পলিথিন ধরিয়ে দিচ্ছেন, আর ক্রেতারাও তা গ্রহণ করছেন কোনো দ্বিধা ছাড়াই।কাগজে-কলমে বহু বছর ধরে পলিথিন নিষিদ্ধ থাকলেও বাস্তবে সোনারগাঁয়ের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এটি এখন বড় হুমকিতে পরিণত হয়েছে। গ্রামের ছোট টং দোকান থেকে শহরের বড় শপিংমল—কোথাও পলিথিনের ব্যবহার কমেনি। রাস্তা, ড্রেন, খাল-বিল—সব জায়গায় জেঁকে বসেছে এই রঙিন বর্জ্য। স্থির পানি জমে মশার প্রজনন বাড়ছে, আর এর সঙ্গে বাড়ছে ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি।সম্প্রতি কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে মোগরাপাড়া বাজারে অভিযান চালানো হয়।  এতে জব্দ করা হয় নিষিদ্ধ ৫২৬ কেজি পলিথিন ব্যাগ, এবং বিসমিল্লাহ প্যাকেজিং ও মেসার্স আরাফ স্টোর—এই দুটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষ হলেই ব্যবসায়ীরা আবার আগের অবস্থায় ফিরে যান। বছরের পর বছর প্রশাসনের চোখের সামনে এমন পরিস্থিতিই চলছে।সোনারগাঁয়ের স্কুলছাত্রী মাইমুনা আক্তার মিম বলেন, “একসময় সোনারগাঁ ছিল নদীনির্ভর সবুজ জনপদ। আজ সেই নদী-নালা পলিথিনে ঢেকে যাচ্ছে। এখনই সচেতন না হলে একদিন হয়তো শুধু ইতিহাসেই জানা যাবে—সোনারগাঁ ছিল সবুজের জনপদ।”বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিক্ষা নবিশ আইনজীবী নাদিরা আক্তার নীরা বলেন, “দেশে সর্বত্রই সহজে প্লাস্টিক-পলিথিন পাওয়া যায়। নদী-নালা ও জলাশয়ের নিচেও এখন পলিথিন জমে আছে। এগুলো শুধু পরিবেশই নয়, মানবদেহেও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তাই অবাধ পলিথিন ব্যবহারের লাগাম টানা এখন জরুরি।”বিশেষজ্ঞদের মতে, শুধু জরিমানায় সমস্যার সমাধান সম্ভব নয়। পলিথিনের বিকল্প হিসেবে কাপড় বা পাটের ব্যাগ সহজলভ্য ও সাশ্রয়ী করা, পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি—এই দুই পদক্ষেপই সবচেয়ে বেশি প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরে “পলিথিনমুক্ত জীবনধারা” গড়ে তোলাই হতে পারে স্থায়ী সমাধান।উল্লেখ্য, ২০০২ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দেশে পলিথিন উৎপাদন, বাজারজাত ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু যথাযথ প্রয়োগ না থাকায় পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

গণআন্দোলনে মুখে দেশ ছেড়ে পালানো মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ Read more

‌গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা’ ছাড়া কিছুই না: কাতার
‌গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা’ ছাড়া কিছুই না: কাতার

গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি চলমান যুদ্ধবিরতি Read more

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি

এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন বলে হুঁশিয়ারি Read more

ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক
ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক

ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার Read more

আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই
আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা নেই

আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সোমবার (২৩ Read more

গোপালগঞ্জে সহিংসতায় আরও ২ মামলা, আসামি ১৪৪২
গোপালগঞ্জে সহিংসতায় আরও ২ মামলা, আসামি ১৪৪২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় পুলিশ ও গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার বাদী হয়ে আরও দুইটি মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন