মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ছত্তার ফরাজীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল ফরাজীর বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে শুক্রবার রাতে পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশ। বর্তমানে তিনি কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, “রেজাউল ফরাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ Read more

ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২২ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি ও Read more

‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’
‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার Read more

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আজ (৫ জানুয়ারি) Read more

নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন