দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির বিছানার পাশে একটি বাজারের ব্যাগে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে মা তার পরিচয় ও কিছু তথ্য লিখে রেখে গেছেন।চিরকুটে লেখা ছিল, “আমি মুসলিম। আমি একজন হতভাগী। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪-১১-২০২৫, রোজ মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে।”হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নবজাতকটি হাসপাতালে ভর্তি করা হয়। রেজিস্টারে ঠিকানা লেখা হয় ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি নবজাতকটিকে কোলে নিয়ে ভর্তি করতে চান। তারা নিজেদের শিশুটির নানা-নানি পরিচয় দেন। মাকে আনতে বললে তারা জানান, মা নিচে আছেন। পরে আর তারা ফিরে আসেননি। কিছুক্ষণ পর একটি বেডে নবজাতকটিকে একা পড়ে থাকতে দেখা যায়। শিশুর ব্যাগে ছিল ওষুধ, ডায়াপার, জামাকাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র। শিশুটি সময়ের আগেই জন্ম নেওয়ায় তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।”শিশুটি খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে অনেকেই দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান বলেন, “নবজাতকটিকে আমরা বিশেষ পর্যবেক্ষণে রেখেছি। প্রথমত শিশুটির প্রকৃত অভিভাবকদের খুঁজে পাওয়া আমাদের প্রধান কাজ। এজন্য পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছি। রেজিস্টারে থাকা ঠিকানা অনুযায়ী অনুসন্ধান চলছে। অভিভাবকদের পাওয়া গেলে তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”হাসপাতাল ও পুলিশ যৌথভাবে নবজাতকের মাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। শিশুটি বর্তমানে নিরাপদে চিকিৎসাধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫
দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছে আরও ৬৮৫ Read more

মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

উল্লাপাড়ায় পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ
উল্লাপাড়ায় পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারী (স্থানীয়দের ভাষায় পাগলী) রাস্তায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতের আঁধারে রাস্তায় প্রসব করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন