অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন, মিছিল হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ ও সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছে; তারা স্বৈরাচারের দোসর।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত ‘নাগরিক সংবর্ধনা’ শেষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।প্রেস সচিব আরও বলেন, ফেব্রয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসলে আমরা আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচনের কাজটা করতে পারবো।এর আগে প্রেস সচিব শফিকুল আলম কলেজ রোড এলাকায় সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রেস সচিবকে ক্রেস্ট দেওয়া হয়। নাগরিক সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি ডিফেন্স পার্টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত

চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, অনেকে আহত হওয়ায় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার Read more

এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা
এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে Read more

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম
৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ Read more

কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস
কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Read more

যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা
যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা

যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন