ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা চার দিন ধরে বিক্ষোভ করছে মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে বিকেল ৫টার দিকে শ্যামগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা। এ সময় ট্রেনটি প্রায় ছয় মিনিট থেমে থাকে।এর আগে মঙ্গলবার সকালে গৌরীপুর জংশনে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট আটকে বিক্ষোভ করে হিরণ সমর্থকরা।মনোনয়ন পরিবর্তনের দাবিতে গত মঙ্গলবার ও বুধবার রাতে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়ক, ময়মনসিংহ–নেত্রকোনা মহাসড়ক এবং নেত্রকোনা–ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেন।এছাড়া টানা চার দিন ধরে গৌরীপুর পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হিরণ সমর্থকরা। এসব কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় শত শত নারী–পুরুষ অংশগ্রহণ করেন।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এবং গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ—দুজনই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।গত সোমবার ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন দলীয় মনোনয়ন পান। এতে মনোনয়নবঞ্চিত হিরণের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা আন্দোলন শুরু করেন।তাঁদের দাবি, পাবনা-৩ আসনে স্থানীয় প্রার্থী নয়, বরং বাইরের প্রার্থী মনোনয়ন পেয়েছেন—যা তারা মেনে নিতে পারছেন না। হিরণ সমর্থকরা জানিয়েছেন,“মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প
গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন Read more

দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন
দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা গেট সংলগ্ন লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ ফায়ার Read more

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক Read more

ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক
ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটির বিমান চলাচলের Read more

অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!
অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!

এক মাস ধরে হাঁটু পানিতে তলিয়ে আছে স্কুল আঙিনা। সেই অবধি সভাপতির বাড়ির উঠানে তাবু টানিয়ে চলছে পাঠদান কার্যক্রম। তাবুর Read more

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারা দেশ। পাহাড় থেকে সমতল হাদির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন