আজ আকাশে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় পূর্ণচন্দ্র— ‘বিভার মুন’ বা ‘বিভার সুপারমুন’। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে পূর্ণতা পাবে এ চাঁদ।নভেম্বরের পূর্ণিমা ‘বিভার মুন’ নামে পরিচিত। নাসা জানায়, এটি ২০২৫ সালের দ্বিতীয় সুপারমুন, এর আগে অক্টোবর মাসে দেখা গিয়েছিল ‘হারভেস্ট সুপারমুন’।সুপারমুন হিসেবে আজকের চাঁদ সাধারণের চেয়ে বড় ও উজ্জ্বল দেখা যাবে। কারণ, এটি পৃথিবীর তুলনামূলকভাবে সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে— প্রায় ৩ লাখ ৫৬ হাজার ৯৮০ কিলোমিটার দূরত্বে।আজ চাঁদ বিকেল ৫টা ৩১ মিনিটে উঠবে, ঠিক সূর্যাস্তের পরই পূর্ব আকাশে এর সৌন্দর্য উপভোগ করা যাবে। নাসার পরামর্শ অনুযায়ী, দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও পরিষ্কারভাবে দেখা যাবে।আজকের পূর্ণচন্দ্রের সঙ্গে আকাশে আরও কয়েকটি নাক্ষত্রিক সৌন্দর্যও দেখা যাবে— যেমন প্লাইয়েডস এবং হাইডস নক্ষত্র ক্লাস্টার, ওরিয়ন নক্ষত্রপুঞ্জ এবং বৃহস্পতি গ্রহ (জুপিটার)।‘বিভার মুন’ নামটির উৎপত্তি নেটিভ আমেরিকান ও ইউরোপীয় ঐতিহ্য থেকে। নভেম্বর মাসে বীবররা শীতের প্রস্তুতিতে বাঁধ মজবুত করত ও খাবার মজুত করত। তাই এই সময়ের পূর্ণিমা তাদের নামে পরিচিত হয়। কিছু সংস্কৃতিতে এটি ‘ফ্রস্ট মুন’, ‘ফ্রিজিং মুন’, বা ‘ট্রেডিং মুন’ নামেও পরিচিত।আজকের সন্ধ্যায় যদি আকাশ মেঘমুক্ত থাকে, তবে বাংলাদেশের যেকোনো স্থান থেকেই দেখা যাবে এই উজ্জ্বল ও পূর্ণ সৌন্দর্যের বিভার সুপারমুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় Read more

স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি Read more

মির্জাপুরে জুয়ার আসরে পুলিশের হানা, ১২ জুয়ারি গ্রেপ্তার
মির্জাপুরে জুয়ার আসরে পুলিশের হানা, ১২ জুয়ারি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাতে Read more

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে দিয়ে দেহ ব্যবসা, প্রেমিক আটক
বিয়ের প্রলোভনে প্রেমিকাকে দিয়ে দেহ ব্যবসা, প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৪) প্রেমের ফাঁদে ফেলে দেহ ব্যবসা করানোর অভিযোগে নাঈম হোসেন (২৫) নামের Read more

ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন