বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিনের বিভেদ ভুলে এক মঞ্চে এসে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে যৌথ আন্দোলনের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে চাটমোহর পৌরসদরের পাঠানপাড়া মহল্লায় কে এম আনোয়ারুল ইসলামের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম বলেন,“আমরা ৩১ দফা বাস্তবায়নে তৎপর। ৭ নভেম্বর উদযাপন করতে চাই। দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাই।আপনাদের আহ্বান জানাই—আসুন, আগামী ৮ নভেম্বর বালুচর মাঠে একসাথে মিলিত হই।”চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাসাদুল ইসলাম হীরা বলেন, “আমি ও আনোয়ার চাচা একসাথে মিলিত হয়ে কর্মসূচি নিয়েছি। ৭ নভেম্বর শুক্রবার চাটমোহরে সব দোকানপাট বন্ধ থাকে, তাই আমরা পরদিন ৮ নভেম্বর কর্মসূচি দিয়েছি।চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই—আপনারা কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করুন। আমাদের উদ্দেশ্য একটাই—এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানো। এজন্য আপনাদের দোয়া চাই এবং বালুচর মাঠে স্বশরীরে উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করার অনুরোধ জানাই। সমাবেশ থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হীরা বলেন,“আমরা শেষ পর্যন্ত দেখতে চাই—চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত। এরপর সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাব। আমাদের আন্দোলন চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের মানুষের স্বার্থে।আমাদের দাবি একটাই—পাবনা-৩ আসনে স্থানীয় প্রার্থী চাই। চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা আশা করব, দলের হাইকমান্ড সার্বিক বিবেচনা করে সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেবেন।”সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, পাবনা-৩ আসনে বিএনপির সম্ভাব্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। প্রার্থী হওয়ার পর তিনি চাটমোহরের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। প্রায় তিন মাস আগে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দিলে স্থানীয় প্রার্থী দাবিতে মনোনয়নপ্রত্যাশীসহ দলের একাংশের নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলা বিএনপিতে বিভাজন চলছিল। সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ও সাবেক পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা আলাদাভাবে নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে দলীয় কর্মসূচি পালন করতেন। দুজনই পাবনা-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।বহুদিনের বিভেদ ভুলে একসাথে আন্দোলনের ঘোষণা দেওয়ায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাবনা-৩ আসনের রাজনীতির মাঠে—শুরু হয়েছে নতুন মেরুকরণ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম আর নেই

কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা
ঈদের খুশি এবং মাঠের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছে ফুটবলাররা

আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে Read more

আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
আলফাডাঙ্গায় বিএনপি নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৯) নামে এক বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা Read more

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে
কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!
ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নাওড়া গ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় তাহমিনা আক্তার মিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি Read more

সিলেট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
সিলেট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক  যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন