ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম। গত এপ্রিল মাসে এখানেই জঙ্গি হামলা প্রাণ গিয়েছিল ২৬ জনের। এত দিনে একটু একটু করে চেনা ছন্দে ফেরার চেষ্টা করেছে বৈসরন উপত্যকার এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রায় ছ’মাস বন্ধ থাকার পর মঙ্গলবার সিনেমার শুটিংও শুরু হয়েছে সেখানে।সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে পহেলগাঁওয়ে পুরোদমে শুটিং শুরু হয়ে গিয়েছে একটি তেলুগু ছবির। কমেডি ধারার এই সিনেমাটি পরিচালনা করছেন বিমল কৃষ্ণ, যিনি অতীতে ‘জেসি’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর মতো ছবি তৈরি করে শিরোনামে এসেছিলেন। বিমলই জানালেন, এখন পর্যটকদের জন্য কাশ্মির সম্পূর্ণ নিরাপদ। তাই সিনেমার শুটিং করতেও আর বাধা নেই।পিটিআইকে বিমল বলেন, “এর জন্য আমি প্রত্যেক কাশ্মিরিকে ধন্যবাদ জানাতে চাই। পেহেলগামকাণ্ডের পর আমরাই প্রথম এখানে শুটিংয়ের জন্য এলাম। আমি হলফ করে বলতে পারি এটি ১০০ শতাংশ নিরাপদ। আমাদের এখানে কোনও অসুবিধা হচ্ছে না। আশা রাখি আগামী দিনে আরও পর্যটক নির্ভয়ে এখানে আসবেন।”সাক্ষাৎকারে বিমল আরও জানান, তিনি নিজের ছবির শুটিংয়ের জন্য একটি মনোরম জায়গা খুঁজছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ কাশ্মিরের পেহেলগামকে বেছে নিয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাতার কথায়, “জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হল, কাশ্মীর কেন নয়? এখন তো এটি সম্পূর্ণ নিরাপদ। আমরা জুলাই মাসে এলাকা পরিদর্শনের জন্য আসি। তখন কোনও সমস্যা তো হয়ইনি, বরং সরকার, নিরাপত্তাবাহিনী এবং বিশেষত স্থানীয়েরা আমাদের সঙ্গে খুব ভাল আচরণ করেছেন। ওই ক’দিনে আমরা তাদের পরিবারের সদস্যদের মতো হয়ে গিয়েছিলাম।” এর পরেই পহেলগাঁওয়ে ছবির শুটিং করবেন বলে মনস্থির করে ফেলেন বিমল। এখানকার শুটিং পর্ব শেষ করে তাঁরা যাবেন শ্রীনগরে। বাকি ছবির শুটিং সেখানে হবে।গত ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে প্রায় সবাই ছিলেন পর্যটক। সেই হত্যাকাণ্ডের পর থেকে নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয় পেহেলগামের বহু পর্যটনস্থল।গত সেপ্টেম্বর মাসে পর্যটনস্থলগুলো ফের খুলে দেওয়া হয়েছে। আরু ভ্যালি, র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক, কামান পোস্ট, দাগন টপ, রামবন, রিয়াসিসহ বহু জনপ্রিয় এলাকায় ফের ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরা। সেই আবহে এ বার পহেলগাঁওয়ে নতুন করে শুরু হল ছবির শুটিং।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বনশ্রীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বনশ্রীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় পৃথক Read more

‘কাউকে গ্রেফতার করতে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে’
‘কাউকে গ্রেফতার করতে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখাতে হবে’

আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এ সংশোধনের পর কাউকে গ্রেফতার করতে হলে পুলিশ বা সংস্থার ক্লিয়ার পরিচয় দিতে হবে। Read more

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন Read more

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা
গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ শনিবার Read more

সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ ১৯ জন হোটেল মালিকের বিরুদ্ধে Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৫

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিসহ ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে কক্সবাজার পুলিশ সুপার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন