রাজধানীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করবে ঢাকা ওয়াসা। ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ এর (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজ শুরু হলে রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ ও নতুন বাজার থেকে কাকলী অংশে তীব্র যানজটের শঙ্কা দেখা দেবে।বুধবার (৫ নভেম্বর) ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে কাজ শুরুর তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলি মিটার ব্যাসবিশিষ্ট) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।বৃহস্পতিবার থেকে প্যাকেজ-৩.১ এর সেকশন-ডি (প্রগতি সরণির নতুনবাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন-ই (নতুনবাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে পাইপলাইন স্থাপন কাজ শুরু হবে। সড়কে পাইপলাইন স্থাপনকালে সার্বক্ষণিক যানচলাচল অব্যাহত থাকবে। তবে কাজ চলাকালীন রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্যের পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয় পাশে ৩ মিটার করে দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে। এতে যানবাহনের গতি কমে তীব্র যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ কারণে ওই পথে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হতে এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলপুরে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ পালিত
ফুলপুরে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ আয়োজনে বেশ আগে থেকেই নেওয়া হয় নানা Read more

দেওয়ানগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যমুনা নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে  নিখোঁজের ৪ দিন পর যমুনা নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে  যমুনা নদীতে নিখোঁজ সুমন দাস (২২) নামে এক নৌকার মাঝির মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে।শনিবার (২৪ মে) Read more

৪৫ বছরেও চাকরির সুযোগ মেঘনা ব্যাংকে
৪৫ বছরেও চাকরির সুযোগ মেঘনা ব্যাংকে

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান মেঘনা ব্যাংক পিএলসিতে ‘ইনচার্জ’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

পাটুরিয়া-আরিচায় মানুষের ঢল, চরমে ভোগান্তি
পাটুরিয়া-আরিচায় মানুষের ঢল, চরমে ভোগান্তি

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা - কাজির হাট নৌরুটে আজো ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে । ঈদকে সামনে রেখে এই নৌরুট দিয়ে বাড়ি Read more

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন