পটুয়াখালীর বাউফল উপজেলায় উন্মুক্ত চরাঞ্চলের জলাশয়ে মহিষ লালন পালন করতে গিয়ে ৯টি মহিষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ৬টি মহিষ গুরুতর অসুস্থ হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের চর কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে।এর মধ্যে আব্দুর রশিদ হাওলাদারের ২টি, সোহাগ হোসেনের ৪টি ও মো. মাসুদের ৩টি। এদের সকলের বাড়ি বরিশাল বন্দর থানার ভেদুরিয়া ইউনিয়নে।মহিষের রাখাল জানিয়েছেন, ৯টি মহিষের বর্তমান বাজারমূল্য ১৮ থেকে ২০ লাখ টাকা।মহিষ রাখালদের অভিযোগ, কিছু অসাধু জেলেরা চরাঞ্চলের বিষ প্রয়োগ করে মাছ শিকারের কারণে বিষক্রিয়ায় মহিষগুলো মারা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বন্দর থানার ভেদুরিয়া ইউনিয়নের বেশ কয়েকজন মহিষপালক তাদের মহিষ নিয়ে বর্ষা মৌসুমে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া চরের বিভিন্ন এলাকার উন্মুক্ত জলাশয়ে লালন পালন করে আসছেন। চলতি মৌসুমে দের মাস আগে আব্দুর রশিদ হাওলাদার, সোহাগ হোসেন ও মো. মাসুদ নামে তিনজন মোট ৮০টি মহিষ নিয়ে কাছিপাড়া চরের চর গোপালিয়া ও চর রঘুনদ্দি এলাকায় লালন পালন করে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১৫টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং সকাল ১০টার দিকে ৯টি মারা যায়।এ বিষয়ে মহিষের মালিক মো. মাসুদ জানিয়েছেন, তারা কয়েক বছর ধরে এই এলাকায় মহিষ লালন পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছু অসাধু জেলেদের বিষ প্রয়োগ করার কারণে এমনটি হয়েছে।এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত হবে গণমিনার, থাকবে ১৪০০ শহীদের নাম

জুলাই গণঅভ্যুত্থানের গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে গণমিনার নির্মাণের উদ্যেগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে Read more

বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে Read more

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র Read more

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই বৃষ্টি হতে Read more

প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!
প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইয়ের মাথা ফাটালেন বড় ভাই!

বিচারের রায় না মেনে উল্টো প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আপন ছোট ভাই রুবেল বড়ুয়ার মাথা ফাটালেন বড় ভাই রনতোষ বড়ুয়া। শুক্রবার Read more

১৫ এপ্রিল: নামাজের সময়সূচি
১৫ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করুন গুরুত্বসহকারে। বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন