দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগে গুলিবিদ্ধ হওয়া ঘটনাকে উদ্ধৃত করে হাসনাত বলেন, ‘দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে আপনারা এনসিপির রাজনীতি করবেন। অস্ত্রের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতিতে মানুষ অতিষ্ঠ। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজদ ও বুলেটের বিরুদ্ধে।’বিএনপি’র মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, ‘যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা যদি আগামীর বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগতম। এনসিপি জোটে বিশ্বাসী নয়, আমরা নির্বাচনে সিট পুনর্বণ্টনে নয়, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। এনসিপি যেই অবস্থান নেয় বিএনপি জামাত সেখানে আসতে বাধ্য হয়।’তিনি আরও বলেন, ‘এনসিপির চট্টগ্রাম নেতাদের মধ্যে সবচেয়ে বেশি কোরাম দেখেছি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে কোরাম বাদ দিতে হবে। একা সফল হতে চাইলে পতন নিশ্চিত, আর সারভাইব করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মাইম্যান পলিটিক্স বাদ দিতে হবে।’এসময় সরকারের দুই উপদেষ্টা ও তাদের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট হলো স্বাস্থ্য উপদেষ্ট। তিনি না বুঝেন স্বাস্থ্য। উনি বুঝেন কেবল কোন জেলা থেকে কিস্তি নেবে, মেডিসিন বিক্রি করলে কত লাভ। তার ব্যর্থতার দায় আমাদের সারাজীবন টানতে হবে। খুলনায় জুলাই যোদ্ধার চোখ হারানোর দায় স্বাস্থ্য উপদেষ্টা।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া
চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

চীনের প্রভাবশালী বিরল খনিজ বাজারে ভারসাম্য আনতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দেশ দুটি বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ খনিজ Read more

চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩
চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এটিকে রক্ষা করতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ আমাদের জাতীয় সম্পদ। এই হ্রদকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কাপ্তাই Read more

হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি
হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণের হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। Read more

রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে তনু চন্দ্র দাস (১৮) নামের এক পরীক্ষার্থী কীটনাশক পান করে Read more

চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান

ভোলার চরফ্যাশন উপকূলের মিঠাপানি অধ্যুষিত মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। মার্চের শুরু থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন