অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে এসেছে বড় চমক। প্রায় এক দশক ঘরোয়া ক্রিকেট খেলার পর অবশেষে জাতীয় দলের ডাক পেয়েছেন জেইক ওয়েদারল্ড। ৩১ বছর বয়সে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেন এই বাঁহাতি ওপেনার। দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছিলেন ওয়েদারল্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৬ ম্যাচে তার রান ৫ হাজার ২৬৯। চলতি শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে প্রথম ম্যাচেই দুটি অর্ধশতক, দ্বিতীয় ম্যাচে ৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও সর্বশেষ রাউন্ডে ব্যর্থ হয়েছেন (০ ও ১২), তার আগেই নির্বাচকদের নজর কাড়তে সক্ষম হন।অন্যদিকে, শেফিল্ড শিল্ডে চমকপ্রদ ফর্মে ফিরেছেন মার্নাস লাবুশেন। তিন ম্যাচে দুটি সেঞ্চুরি করার পাশাপাশি ঘরোয়া ওয়ানডে কাপে চার ম্যাচে করেছেন তিনটি শতক। টেস্ট দলে ফেরার পর এবার তাকে দেখা যেতে পারে তিন নম্বরে ব্যাট করতে।গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া কনস্টাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতার পর এবার স্কোয়াডে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তেই সুযোগ পেয়েছেন ওয়েদারল্ড।অলরাউন্ডার বিভাগে আছেন ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টার। পেস আক্রমণে নিয়মিত মুখ—জশ হেইজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও স্পিনে ন্যাথান লায়ন। তবে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও সুযোগ মেলেনি অভিজ্ঞ পেসার মাইকেল নিসারের।অতিরিক্ত পেসার হিসেবে দলে রাখা হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেটকে। দুজনেরই আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষা চলছে। সাম্প্রতিক শেফিল্ড শিল্ডে ৭ উইকেট নেওয়া ডগেট এবারও সেই সুযোগ পাবেন কি না, তা নির্ভর করছে চোট–অবস্থার ওপর।অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে প্রথম টেস্টে অনুপস্থিত থাকবেন। তার বদলে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। কামিন্স অবশ্য দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। ব্যাকআপ উইকেটকিপার হিসেবে আছেন জশ ইংলিস।অস্ট্রেলিয়া স্কোয়াড (প্রথম টেস্ট):স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল স্টার্ক, জেইক ওয়েদারল্ড, বাউ ওয়েবস্টার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাল বোঝাই ৩টি ভারতীয় ট্রাক বাংলাদেশে Read more

দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত
দুদিনের টানা ভারি বর্ষণে মিরসরাইয়ে নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামের মিরসরাইয়ে গত দুই দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, দুয়ারু, পৌরসভার কয়েকটি ওয়ার্ড, Read more

পত্রিকা: ‘অভিযোগ তুলে আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার’
পত্রিকা: ‘অভিযোগ তুলে আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত ও হামলার মধ্যেই আলোচনার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে হুন্ডির মাধ্যমে অবৈধ টাকা Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের সুখবর দিল কুয়েত

ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের ৭ দিনের ট্রানজিট ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার। এ ভিসার মাধ্যমে Read more

খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল
খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন দেশ থেকে বংশসহ নির্বাসিত হয়েছেন বলে মন্তব্য Read more

বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু
বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন