জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বাড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই সেনা মোতায়েন করে দেশটি।স্থানীয়রা কয়েক সপ্তাহ ধরে ঘন বন থেকে দূরে থাকার, রাতে বাইরে না যাওয়ার এবং ঘরের কাছে খাদ্য খুঁজতে আসা ভালুককে দূরে রাখতে ঘণ্টা বহনের পরামর্শ পাচ্ছেন।দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য মতে, গত এপ্রিল থেকে জাপানে ১০০টির বেশি ভাল্লুকের আক্রমণ ঘটেছে এবং ১২ জন মারা গেছেন। নিহতদের দুই-তৃতীয়াংশ আকিতা প্রিফেকচারে, যেখানে কাজুনো এবং নিকটবর্তী ইওয়াতে অবস্থিত।বুধবার (০৫ নভেম্বর) জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেই সাতো টোকিওতে জানান, ভাল্লুক জনবসতি এলাকায় প্রবেশ চালিয়ে যাচ্ছে এবং আক্রমণের সংখ্যা দিনে দিনে বাড়ছে, তাই আমরা ভাল্লুক মোকাবিলার উদ্যোগ স্থগিত করতে পারি না।আকিতা প্রিফেকচারের কর্মকর্তারা জানান, এই বছরে ভাল্লুক দেখা যাওয়ার ঘটনা ছয়গুণ বেড়েছে, যা প্রায় ৮ হাজার-এর বেশি। এজন্য প্রিফেকচারের গভর্নর গত সপ্তাহে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের সাহায্য চেয়েছিলেন।সেনারা ভাল্লুক ধরার জন্য ব্যবহৃত বক্স ট্র্যাপ স্থাপন, পরিবহন এবং পরিদর্শনে সাহায্য করবেন।সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ
শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলায়া অবস্থিত পোশাক কারখানা ‘কনফিডেন্স নিট ওয়্যার লিমিটেড’-এ চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। Read more

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

রাজধানী ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক Read more

বুড়িমারী স্থলবন্দর থেকে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক
বুড়িমারী স্থলবন্দর থেকে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক

বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে বিজিবি ভারতীয় ট্রাকচালককে আটক করেছে। তার ট্রাকে ২৭২ কেজি সীসা ও বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার Read more

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ Read more

ক্লাব বিশ্বকাপে নাটকীয় রাত: ইন্টার মিলান ও ডর্টমুন্ডের রোমাঞ্চকর জয়
ক্লাব বিশ্বকাপে নাটকীয় রাত: ইন্টার মিলান ও ডর্টমুন্ডের রোমাঞ্চকর জয়

ক্লাব বিশ্বকাপে এক নাটকীয় রাত উপহার পেয়েছে ফুটবল ভক্তরা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ মূহুর্তের নাটকীয় গোলে জয় তুলে নিয়েছে Read more

চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক
চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক। দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার যাতায়াত করে এই পথে। নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন