মেহেরপুরে বিষধর সাপের কামড়ে শামীম আহমেদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শামীম জেলার গাংনী উপজেলার করমদি গ্রামের হারুন আলীর ছেলে। মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে তার নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় বলে জানিয়েছে পরিবার।শামীম হোসেনের পরিবার জানায়, রাতে নিজ কক্ষে শামীম হোসেন ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে বাড়ির লোকজন জানতে পেরে কয়েকজন কবিরাজের কাছে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল আজিজ বলেন, ‘সাপে কাটা রোগীকে আমাদের কাছে সকালে নিয়ে আসে পরিবার। তাকে আমাদের কাছে শেষ মুহূর্তে আনা হয়েছিল। অবস্থা খুবই খারাপ ছিল। আমরা তাকে অ্যান্টিভেনম দিয়েছিলাম। এক ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ
লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা, সতর্ক করল কারা কর্তৃপক্ষ

লটারির মাধ্যমে বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে দাবি করে আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে Read more

সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জনবল নিয়োগ কার্যক্রমকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, প্রতারণা এবং সংঘবদ্ধ অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ সামনে এসেছে। Read more

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করেছে। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম Read more

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চায়না মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।রবিবার (১০ আগস্ট) Read more

প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ

নওগাঁর বদলগাছী একটি বিদ্যালয়ে পরকীয়ার জেরে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক যোগদান করতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের Read more

হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন