কুমিল্লা নগরীর ব্যস্ততম কান্দিরপাড় থেকে ধর্মপুর সড়ক কার্যত অচল হয়ে পড়েছে রাস পূর্ণিমা উপলক্ষে বসা চার দিনব্যাপী মেলার কারণে। রাণীরবাজার এলাকায় রাস্তার দুই প্রান্তে বাঁশ ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে অফিসগামী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুটি ডাবল ডেকার বাস রাণীরবাজার এলাকায় আটকা পড়ে আছে। সড়ক বন্ধ থাকায় শিক্ষার্থীরা হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। এ সময় সড়কের উভয় পাশে অটোরিকশার দীর্ঘ সারিও দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমা কীর্তন উপলক্ষে সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু মেলা আয়োজনের জন্য পুরো সড়ক দখল করে দোকান ও প্যান্ডেল বসানোয় জনজীবনে নেমেছে দুর্ভোগ।সাতোরা এলাকার সরকারি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে অফিসে যাই। কিন্তু এখন পুরো রাস্তা বন্ধ। হাঁটতে হয়, বিকল্প রাস্তাগুলোতেও যানজট।”অন্য এক পথচারী রিফাত হাসান বলেন, “রাণীরবাজার পর্যন্ত অটোরিকশায় এসে দেখি যানজট। বাধ্য হয়ে হেঁটে কান্দিরপাড় গেছি। শহরের রাস্তা দখল করে মেলা বসানো কোনোভাবেই যৌক্তিক নয়।”এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, “মেলা কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। প্রশাসনেরও অনুমোদন আছে বলে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”তবে মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।নগরবাসীর অভিযোগ, সড়ক দখল করে এমনভাবে উৎসব আয়োজনের প্রবণতা নিয়ন্ত্রণ না আনলে নগরজীবন আরও ভোগান্তিতে পড়বে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির
ইমাম-শিক্ষকরাও যেন এমপি হতে পারেন, সেই ব্যবস্থার দাবি এনসিপির

গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি। আজ রবিবার নির্বাচন Read more

ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ ছাড়ছে ড্রিম ইলেভেন
ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ ছাড়ছে ড্রিম ইলেভেন

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে আর থাকছে না ড্রিম ইলেভেন। অনলাইন গেমিং সংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর Read more

জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি
জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক ভূচিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনবার জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে বিজয়ী Read more

রমজানে খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি
রমজানে খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি

আগামী বছর অর্থাৎ ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ১২ দিন ছুটি Read more

তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন
তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত Read more

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন ।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন