ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৮ জন নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার (৪ নভেম্বর) জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।শনিবারের ভারি বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যা পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়া পেগুনুংগানের নডুগা অঞ্চলের দুটি পৃথক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে।প্রাথমিকভাবে ২৩ জন নিখোঁজ থাকার খবর জানানো হলেও, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি পরে জানান, ‘১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, নিখোঁজ বাকি ৮ জনের সন্ধান এখনো চলছে। তিনি বলেন, ওই এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।এর আগে তিনি জানিয়েছিলেন, নিখোঁজদের মধ্যে ১৫ জন নদী পার হওয়ার সময় আকস্মিক স্রোতে ভেসে যান। তবে উদ্ধার হওয়া মৃতরা তারাই কিনা, তা এখনো নিশ্চিত নয়।প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগ দেখা দেয়।গত সেপ্টেম্বর মাসে বালিতে ভয়াবহ বন্যায় অন্তত ১৮ জন নিহত হয়। এ বছরের জানুয়ারিতেও মধ্য জাভা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

আজেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার Read more

আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন
আল্লাহ ক্ষমাশীল মানুষকে ভালোবাসেন

ভুল-ত্রুটি ও ভালো-মন্দেই মানুষের জীবন। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়।কিন্তু কারো ভুলে তার প্রতি  ক্রোধ দেখানো, রাগ ঝাড়া, জেদ-উত্তেজনা কিংবা উগ্র-কাতর Read more

বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রাজশাহীর বাঘা উপজেলায় বকনা বাছুর Read more

ভোলায় অস্ত্র গুলি ও বোমাসহ আটক ১
ভোলায় অস্ত্র গুলি ও বোমাসহ আটক ১

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসহ জুয়েল (২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড Read more

পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে
পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে

কক্সবাজার টেকনাফ পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন