এশিয়া কাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ দল। এই একটি কারণেই ঘরের মাঠে ক্যারিবিয়ান কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে লিটনদের। এরপর গুঞ্জন ওঠে জাতীয় দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। আপাতত শুধুমাত্র এই এক সিরিজের জন্যই আশরাফুলের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।জাতীয় দলের সঙ্গে আশরাফুলের এটি প্রথম যাত্রা হলেও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। তবে জাতীয় দলে শুরুটা কেমন হয় সেটাই দেখার বিষয়। আয়ারল্যান্ড সিরিজে ভালো করতে পারলে চুক্তির মেয়াদ বাড়াতেও পারে বিসিবি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরাল পাগলার ভক্ত হত্যায় ৪০০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২
নুরাল পাগলার ভক্ত হত্যায় ৪০০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেল মোল্লা নামে এক যুবকের নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের Read more

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন
বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

নরসিংদীতে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
নরসিংদীতে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নরসিংদীতে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে  আটক করেছে র‍্যাব-১১ নরসিংদীর একটি দল। সোমবার (১০ জুন) সকালে  Read more

চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা
চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ Read more

সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত
সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত

টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার পাটজাগ সোনার বাংলা Read more

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু

নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন