ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঘোষণায় অনুযায়ী, গাজীপুর-১ আসনে পরে নাম ঘোষণা করা হবে। গাজীপুর-২ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নানের সন্তান, এম. মঞ্জুরুল করিম রনি।গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু।গাজীপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ. স. ম. হান্নান শাহ-এর সন্তান, শাহ রিয়াজুল হান্নান।গাজীপুর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি এ. কে. এম. ফজলুল হক মিলন।গাজীপুর-৬ আসনে কারো নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই আসনেও পরে নাম ঘোষণা করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মকর্তা নিয়োগ দেবে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট
কর্মকর্তা নিয়োগ দেবে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) ‘সহকারী প্রকৌশলী’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর বিকেল ৪টা Read more

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত Read more

জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
জীবননগরে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষিদের। বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের সবজি খেতেই পচে Read more

বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের Read more

এবার ইয়েমেনে হামলার হুমকি দিলো ইসরায়েল
এবার ইয়েমেনে হামলার হুমকি দিলো ইসরায়েল

ইরানে সঙ্গে যুদ্ধের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন