ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ রবিবার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।এর আগে গত সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়।জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ এ রিটটি করেছেন। রিটে বিবাদী করা হয়েছে, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে।   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। গত ২৬ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।অপরদিকে জাতীয় পার্টি (আনিসুল ইসলাম) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯ আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।২৩ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক
সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি Read more

একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ
একদিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৭ শতাংশ

তেলের বাজারে ফের বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনায় শুক্রবার (১৩ জুন) Read more

আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া
আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের Read more

জুলাই আন্দোলনে নিহত ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ
জুলাই আন্দোলনে নিহত ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ Read more

কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে প্রাণ হারালেন বাবা-ছেলে
কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে প্রাণ হারালেন বাবা-ছেলে

পর্যটনের শহর কক্সবাজারের শান্ত নীল জলরাশি আজ আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। সাগরের ঢেউয়ের সঙ্গে আনন্দভ্রমণে এসে প্রাণ হারালেন Read more

ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার
ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার

১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন