সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট খেলে মানব শরীরে যে পরিমাণ ক্ষতি হয়, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলে, সেই পরিমাণই ক্ষতি হতে পারে।বাতাসের গুণাগুণ সংক্রান্ত আন্তর্জাতিক সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা নাগাদ রাজধানীর সামগ্রিক বাতাসের গুণমান সূচক ছিল ৩১৬। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বাতাসে কিছুটা বৃদ্ধি পেয়েছে পিএম ২.৫-এর ঘনত্বও।সোমবার সকালে দিল্লির বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ ছিল ১৬৮ µg/m³, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা থেকে অনেকটাই উপরে। সিপিসিবি-এর মনে করছে, একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারে মৃদু- যার ফলে দূষণ লাফিয়ে বাড়ছে। সবচেয়ে বাজে পরিস্থিতি হোলাম্বি খুরদ গ্রাম, গৌতমপুরী, মুস্তাফাবাদ, মহরম মহল্লা এবং শাহদারার। সেখানে দূষণের মাত্রা যথাক্রমে ৫৬১, ৪০৮, ৩৮০, ৩৪৪ এবং ৩১২।উল্লেখ্য, একিউআই ০-৫০ -এর মধ্যে থাকলে তা ‘ভালো’, ৫১-১০০ থাকেল ‘সন্তোষজনক’, ১০১-২০০ থাকলে ‘মাঝারি’, ২০১-৩০০ থাকলে ‘খারাপ’, ৩০১-৪০০ থাকলে ‘ভীষণ খারাপ’ এবং ৪০১-৫০০ থাকলে ‘ভয়ানক’ বলে বিবেচিত হয়।প্রসঙ্গত, ২০ অক্টোবর দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। মঙ্গলবার তার ট্রায়াল হয়। কিন্তু বৃষ্টি হয়েছে প্রত্যাশিত মাত্রার চেয়ে অনেক কম। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বাড়ছে দূষণ।সময়সীমা বেঁধে দীপাবলিতে ‘সবুজ বাজি’তে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সে সময়সীমা বাস্তবে কার্যকর হয়নি। রাতভর অবিরাম আতশবাজির দৌরাত্ম্যে দূষণে হয়ে উঠেছিল দিল্লির বাতাস। বাতাসের গুণগত মান (AQI) ৪৫১তে পৌঁছে যায়। যা ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পড়ে। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেলেও ‘দমবন্ধ’ অবস্থা কাটেনি দিল্লির। আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতা, বাড়ছে উদ্বেগ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানুষের প্রতি অহেতুক ধারণা করা গোনাহ
মানুষের প্রতি অহেতুক ধারণা করা গোনাহ

প্রমাণ ব্যতীত কারো প্রতি অহেতুক খারাপ ধারণা করা ইসলামে হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অধিকাংশ (অহেতুক) অনুমান হতে Read more

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ
ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান টেনিস খেলোয়াড় জারিফ আবরার। বুধবার (১৫ Read more

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২০
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২০

কুমিল্লা সদর দক্ষিণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা–কর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার Read more

মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

মাগুরা শহরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) Read more

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা
বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের ২২ তারিখ পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ Read more

পেহেলগাম ইস্যুতে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
পেহেলগাম ইস্যুতে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময় পেহেলগাম হামলার ঘটনায় প্রতি ভারতের সহমর্মিতা জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন