কয়েক দশক আগে পিয়ংইয়ংয়ে জাপানি নাগরিক অপহরণ ঘিরে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। সোমবার জাপানের এই প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন তিনি।বহু বছর অস্বীকারের পর ২০০২ সালে উত্তর কোরিয়া প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের এজেন্টরা ১৯৭০ ও ৮০-এর দশকে ১৩ জন জাপানি নাগরিককে অপহরণ করেছিল বলে স্বীকার করে। এসব নাগরিককে পিয়ংইয়ংয়ের গুপ্তচরদের জাপানি ভাষা ও সংস্কৃতি শেখানোর কাজে ব্যবহার করা হয়েছিল।সেই সময় অন্তত ১৭ জন জাপানি নাগরিককে উত্তর কোরিয়া অপহরণ করেছে বলে জাপানের ধারণা। তবে অনেকে বলেছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। টোকিওতে এই ইস্যু নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে তাকাইচি বলেছেন, তিনি কিম জং উনের সঙ্গে শীর্ষ এক বৈঠকের প্রস্তাব দিয়েছেন।তিনি বলেন, জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তুলতে আমি কিম জং উনের সঙ্গে সরাসরি মুখোমুখি বৈঠকের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তাকাইচির এই প্রস্তাবে পিয়ংইয়ং এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি।জাপানের একাধিক নেতা এর আগেও কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠকের চেষ্টা করেছেন। তবে তাদের কেউই সফল হননি।দেশটির সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ২০০২ ও ২০০৪ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন। ওই সফরে তিনি উত্তর কোরিয়ার তৎকালীন নেতা এবং কিম জং উনের বাবা কিম জং ইলের সঙ্গে সাক্ষাৎ এবং পাঁচজন ভুক্তভোগীর প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করেন।তখন উত্তর কোরিয়া দাবি করেছিল, অপহৃত আটজন ইতোমধ্যে মারা গেছেন। তাকাইচির পূর্বসূরি শিগেরু ইশিবা এই ইস্যুর সমাধানে টোকিও ও পিয়ংইয়ংয়ে লিয়াজোঁ অফিস স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তার এই প্রস্তাব বাস্তবায়িত হয়নি।এদিকে, জাপান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে; যাতে বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনায় থাকে। গত সপ্তাহে টোকিও সফরের সময় ট্রাম্প অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।তাকাইচি বলেছেন, ‘‘ভুক্তভোগীদের জীবন ও আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আমি প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। অপহরণ ইস্যুটি আমার মন্ত্রিসভার সর্বোচ্চ অগ্রাধিকার।’’সূত্র: এএফপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী
প্রেসিডেন্টের পর এবার পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে Read more

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, Read more

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি
শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল Read more

বরিশালে আ’লীগ-ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার
বরিশালে আ’লীগ-ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৩ Read more

অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দেবে ইসলামী ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দেবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। Read more

সৌদি আরব পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
সৌদি আরব পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু

চলতি বছর হজ করতে সৌদিআরব গিয়ে এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন