ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ বলেও মনে করেন তিনি।রোববার (০২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিসি টিভি চ্যানেলের অনুষ্ঠান সিবিসি’স সিক্সটি মিনিটিসে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে হয়েছে এই সাক্ষাৎকার অনুষ্ঠান।অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা নিকট ভবিষ্যতে যুদ্ধে মোড় নিতে পারে কি না; জবাবে ট্রাম্প বলেন, “আমি এমন কিছু ভাবছি না, তবে এটা হতে পারে। এ ব্যাপারে আমি সন্দিহান। কারণ তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করছে।”দক্ষিণ আমেরিকায় মোট ১২টি দেশ আছে। তাদের মধ্যে অন্যতম ভেনেজুয়েলা। ২০১৩ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের পদে আছেন বামপন্থি রাজনীতিবিদ এবং সাবেক শ্রমিক নেতা নিকোলাস মাদুরো। ২০১৬ সালের নির্বাচনে জিতে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন থেকেই বিভিন্ন ইস্যুতে নিকোলাস মাদুরোর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এই দ্বন্দ্ব আরও বেড়েছে।যুক্তরাষ্ট্রের মাদক সমস্যার জন্য সম্প্রতি ভেনেজুয়েলাকে দায়ী করেছেন ট্রাম্প। তার অভিযোগ, মেক্সিকো সাগর দিয়ে মাছ ধরা নৌযানের আড়ালে ভেনেজুয়েলা থেকে মাদক ও অবৈধ অভিবাসীরা ঢুকছে যুক্তরাষ্ট্রে। গত কয়েক মাসে মেক্সিকো সাগরে কয়েকটি ভেনেজুয়েলান মাছধরা নৌযান লক্ষ্য করে হামলাও চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন।এসব হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি বলেন, ট্রাম্প ভেনেজুয়েলায় ‘হামলা চালানোর ক্ষেত্র’ তৈরি করছেন। তাকে সমর্থন করে দক্ষিণ আমেরিকার অপর দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, ট্রাম্প এখন লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করতে চান।ভেনেজুয়েলার নৌযানগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পক্ষে যুক্তি দিয়ে সিবিসি সিক্সটি মিনিটসকে ট্রাম্প বলেন, “আমি জানি ব্যাপারটি নিষ্ঠুর; কিন্তু যুক্তরাষ্ট্রে প্রতিদিন মাদকের কারণে ২৫ হাজার মানুষ মারা যায় এবং তাদের পরিবার ধ্বংস হয়। ভেনেজুয়েলার প্রতিটি নৌযান এজন্য দায়ী।”তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রায় সব দেশে থেকে লোকজন আসার চেষ্টা করে, অনেকে আসেও। দক্ষিণ আমেরিকা থেকেও আসে, কিন্তু ভেনেজুয়েলার ব্যাপারটা আলাদা। তারা খারাপ; কারণ তাদের মধ্যে গ্যাং তৈরির প্রবণতা আছে। তাদের গ্যাংগুলো বিশ্বের সবচেয়ে অপরাধপূর্ণ গ্যাং।”ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী স্থল অভিযান চালাতে পারে কি না— সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এমনটা হবে কি হবে না— আমি বলতে রাজি নই। ভেনেজুয়েলার সঙ্গে আমি কী করব…এটা করব না ওটা করব— তা আমি আপনাদের বলব না।”সূত্র : বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত

বরগুনার পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর কাছে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ

বিচারকাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে Read more

এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন Read more

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) Read more

কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার
কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই Read more

উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন
উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন

পটুয়াখালীর কুয়াকাটার উপকূলবাসীর স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ শুভ উদ্বোধনের আগেই ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন