নওগাঁর নিয়ামতপুরে সাব্বির রহমান (১৫) নামে এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে সহ্য করতে না পেরে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাদা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে মাটিতে পড়ে যান দাদা আছির উদ্দিন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের মরদেহ উদ্ধার করে।নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Online-Casino-Angebote richtig einordnen: ein sachlicher Leitfaden für Deutschland
Online-Casino-Angebote richtig einordnen: ein sachlicher Leitfaden für Deutschland

Ein auffälliger Bonus ist kein verlässlicher Maßstab für die Qualität eines Online-Casinos. Wer Anbieter vergleicht, sollte ebenso auf Spielerschutz, transparente Read more

আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান
আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এই দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ Read more

৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি
৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি

ওয়ানডে ক্রিকেটে সময়টা আবারও নিজের করে নিচ্ছেন বিরাট কোহলি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রায় পাঁচ বছর পর আইসিসির ওয়ানডে ব্যাটিং Read more

নড়াইলে মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে মাদকসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি Read more

আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি
আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি

নাটোরের লালপুরে আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাইকিং ও ফেরি করে উপজেলার রাস্তায় রাস্তায় প্রতি ৫০ কেজির এক বস্তা আলু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন